1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে চাঁচড়া এলাকা অভিযানে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোরে চাঁচড়া এলাকা অভিযানে বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১২০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরে একটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলিসহ দুইজনকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ । সোমবার রাত ৯টা ৪০ মিনিটে যশোর সদর উপজেলার চাঁচড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- যশোর জেলার বেনাপোল পোর্ট থানার ভবের বেড় গ্রামের আব্দুল আওয়ালের ছেলে ফরহাদ হোসেন (৩২), একই গ্রামের আফজাল হোসেন বিশ্বাসের ছেলে সাকিব হোসেন (১৯)।

যশোর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মঞ্জুরুল হক ভুঞা জানান, বেনাপোল থেকে ছেড়ে আসা একটি কাভার্ড ভ্যান (রেজি. নং-ট-১-২১৭৭) চাঁচড়া টু পালবাড়িগামী মহাসড়কে থামিয়ে তল্লাশি করে দুইজনকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা দীর্ঘদিন ধরে বেনাপোল এলাকা থেকে অস্ত্র বহন করে দেশের বিভিন্ন স্থানে সন্ত্রাসীদের কাছে পৌঁছে দেওয়ার কথা স্বীকার করেন।

ওই গাড়ির চালকের আসনের নিচ থেকে কস্টটেপ মোড়ানো অবস্থায় একটি পিস্তল, দুইটি ম্যাগাজিন এবং দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ঘটনায় ডিবির (এসআই) শেখ আবু হাসান বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা হয়েছে। মঙ্গলবার তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট