1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশিয় মাঠ কাঁপাচ্ছেন শার্শা বিএনপির হাসান জহির ও নুরুজ্জামান লিটন - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৯:২৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোরে চূড়ান্ত মনোনয়ন প্রত্যাশিয় মাঠ কাঁপাচ্ছেন শার্শা বিএনপির হাসান জহির ও নুরুজ্জামান লিটন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫
  • ১৩৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে যশোর-১ শার্শা আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশী ছিলেন ৪ জন। ৫ই আগস্ট ২০২৪ এ রাজ নীতিক পট পরিবর্তনের পর থেকেই এই ৪ জনই নিজ নিজ বলয় নিয়ে মাঠ গোছানোর কাজ করেছেন। কিন্তু আসনটিতে বিএনপি সম্ভাব্য মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তি।

মনোনয়ন পেয়ে তিনি ভোটের মাঠ চষে বেড়াচ্ছেন। মনোনয়ন না পাওয়ায় হতাশ শার্শা উপজেলা বিএনপির সভাপতি- আবুল হাসান জহির ও সাধারণ সম্পাদক- নুরুজ্জামান লিটনের অনুসারীরা। দলীয় সিদ্ধান্ত মেনে নেয়ার ঘোষণা দিলেও বাস্তবে তারা তৃপ্তির প্রচারণায় অংশ নিচ্ছেন না।

চূড়ান্ত মনোনয়নের আশায় এই দুই প্রার্থীই কোমর বেঁধে নতুন করে মাঠে নেমেছেন। মনোনয়ন পরিবর্তন চেয়ে দলীয় হাই কমান্ডের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তৃপ্তির মনোনয়ন পরিবর্তনের জন্য বঞ্চিত শার্শা উপজেলা বিএনপি’র সভাপতি- হাসান জহির ও সাধারণ সম্পাদক- নুরুজ্জামানের অনুসারীরা বিক্ষোভ কর্মসূচি করে।

অব্যাহত কর্মসূচির অংশ হিসেবে গত ২৯ নভেম্বর যশোর-বেনাপোল মহাসড়ক অবরোধ করে তারা। এতে নানা ও সমালোচনার মুখে পড়েন জহির ও নুরুজ্জামান। এই দুই প্রার্থীকে থামাতে তার পরের দিন শোকজ করে বিএনপি। শোকজের জবাব সন্তোষজনক এবং পরবর্তীতে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে নেয়া হতে পারে কঠোর সাংগঠিনিক সিন্ধান্ত।

যশোর জেলা বিএনপি’র কার্যালয় সূত্রে জানা গেছে,দলের হাই কমান্ড বলছে,দল যাদের প্রাথমিক মনোনয়ন দিয়েছে, তাদের বিরুদ্ধে যাওয়ার কোন সুযোগ নেই। মানোনয়ন নিয়ে প্রতিযোগিতা থাকবে, কিন্তু দলের প্রশ্নে এক থাকতে হবে। যারা মানবে না, তাদের দলে থাকার সুযোগ নেই। দলের হাই কমান্ডের সিন্ধান্তই চূড়ান্ত।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট