1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোরে ডাকাতির প্রস্তুতিকালে FOTON মিনি ট্রাক ফেলে যাওয়া পলাতক সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ জন সদস্য ডিবি’র জালে আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ৩০ মার্চ ২০২৬, ০২:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

যশোরে ডাকাতির প্রস্তুতিকালে FOTON মিনি ট্রাক ফেলে যাওয়া পলাতক সংঘবদ্ধ ডাকাত চক্রের ৩ জন সদস্য ডিবি’র জালে আটক

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ২৭ জুলাই, ২০২৫
  • ৫৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
গত ৩০ মে, ২০২৫খ্রিঃ জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোর রাত্র ০৩.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী থানাধীন হৈবতপুর ইউনিয়নের মাজদিয়া কলেজ সংলগ্ন খাজুরা টু বারোবাজার গামী পাকা রাস্তার লাউখালী কাদারভাগাড় কাঁচা রাস্তার মুখে ডাকাতির প্রস্তুত গ্রহণ করতঃ ডাকাতি সংঘটন করার উদ্দেশ্যে একত্রিত হওয়া সংঘবদ্ধ ডাকাত চক্রকে চ্যালেঞ্জ করেন। এ সময় সংঘবদ্ধ ডাকাত চক্রের সদস্যরা ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতির কাজে ব্যবহৃত একটি নীল-হলুদ রংয়ের FOTON মিনি ট্রাক সহ ০২টি ধারালো লোহার তৈরী গাছি দা, ০১টি হলুদ-কালো রংয়ের কাটার, ০১টি স্টীলের পাইপ, ০১টি লোহার রড, ০৬টি ফিতার তৈরী রশি ঘটনাস্থলে ফেলে দৌড়ে পালাইয়া যায়। এ-সংক্রান্তে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামা ৬/৭ জন ডাকাতদের বিরুদ্ধে কোতয়ালী মডেল থানায় একটি এজাহার দায়ের করেন।

জেলা গোয়েন্দা শাখা, যশোর একটি চৌকস টিম উল্লেখিত ডাকাতির প্রস্তুতিগ্রহণকারী সংঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্ত সহ গ্রেফতারের লক্ষ্যে নিরলস চেষ্টা করতে থাকে এবং আধুনিক তথ্য প্রযুক্তির সাহায্যে সংঘবদ্ধ ডাকাত চক্রকে সনাক্ত করেন। এরই প্রেক্ষিতে এসআই(নিঃ)/মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/ বাবলা দাস, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সংগীয় অফিসার ফোর্স সহ গত ২৫/০৭/২০২৫খ্রিঃ তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকায় আসামী ১। মোঃ শাহিন বিশ্বাস(৩২)কে রাজবাড়ী জেলার কালুখালী থানাধীন মহেন্দ্রপুর গ্রামস্থ আসামীর বসতবাড়ি হইতে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার স্বীকারোক্তি মোতাবেক পলাতক আসামী ২। মোঃ হামিদুল ইসলাম(২৯)কে ২৫/০৭/২০২৫খ্রিঃ তারিখ সকাল ০৯.৪৫ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাশন পালোয়ান পাড়া সাকিনস্থ জনৈক মোঃ আলমগীর হোসেন এর ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ধৃত আসামীদ্বয়ের স্বীকারোক্তি মোতাবেক মামলার ঘটনার সাথে জড়িত আসামী ৩। মোঃ আবুল কালাম(২৪)কে বেলা ১১.৩০ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন রাজাশন মধ্যপাড়া সাকিনস্থ জনৈক মোঃ নুরুল হক এর ভাড়াবাসা হতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদেরকে পৃথক পৃথক জিজ্ঞাসাবাদে তারা অত্র মামলার ঘটনার তারিখে ঘটনাস্থলে ডাকাতি সংঘটনের প্রস্তুতি গ্রহণ করতঃ উক্তস্থানে অবস্থান করিতেছিল মর্মে স্বীকার করে।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানাঃ-
১। মোঃ শাহিন বিশ্বাস(৩২), পিতা-মোঃ আলাউদ্দিন বিশ্বাস, মাতা-জোসনা বেগম, সাং-মহেন্দ্রপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ি,
২। মোঃ হামিদুল ইসলাম(২৯), পিতা-জরু @ ঝড়ু বিশ্বাস, মাতা-হালিমা বেগম, সাং-মহেন্দ্রপুর, থানা-কালুখালী, জেলা-রাজবাড়ি।
৩। মোঃ আবুল কালাম(২৪), পিতা-মোকসেদ মন্ডল, মাতা-রুশিয়া বেগম, সাং-দখলপুর দক্ষিনপাড়া, থানা-হরিনাকুন্ড, জেলা-ঝিনাইদহ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট