1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর অভয়নগরে গুয়াখোলা এক বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর অভয়নগরে গুয়াখোলা এক বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১২ জানুয়ারি, ২০২৬
  • ২১২ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোরের অভয়নগরের গুয়াখোলা এক বসতবাড়ি থেকে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রের গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার (১২ জানুয়ারি) ওই এলাকার ফায়ার সার্ভিস অফিসের বিপরীতে অবস্থিত একটি বাড়ি থেকে এসব গুলি উদ্ধার করে পুলিশ। অভয়নগর থানার দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য জানায়,উদ্ধারকৃত গুলিগুলো মরহুম আসলাম হোসেনের নামে লাইসেন্সকৃত অস্ত্রের।

তিনি সাবেক দৈনিক নওয়াপাড়া পত্রিকার সম্পাদক ছিলেন এবং ২০২১ সালে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার কন্যা রিশতিয়া ফারজানা লিম্পা ওই বছরই লাইসেন্সকৃত একটি শটগান ও একটি পিস্তল অভয়নগর থানায় জমা দেন।

সোমবার বাড়ির মালামাল গুছানোর একপর্যায়ে ফার্নিচারের ড্রয়ারের ভেতর এসব গুলি দেখতে পান লিম্পা। পরে তিনি সেগুলো অভয়নগর থানায় হস্তান্তর করেন।

পুলিশের তালিকা অনুযায়ী উদ্ধারকৃত আলামতের মধ্যে রয়েছে অব্যবহৃত শটগানের গুলি ৩০ রাউন্ড, ব্যবহৃত শটগানের গুলির খোসা ১৭টি,অব্যবহৃত পিস্তলের গুলি ২৬ রাউন্ড, ব্যবহৃত পিস্তলের গুলির খোসা ১১টি, শটগানের গুলির ভেতরের বল ৫টি, পিস্তলের বুলেটের মাথা ৫টি এবং একটি অকেজো গুলি।

এ বিষয়ে যশোরের অভয়নগর থানার অফিসার ইনচার্জের সাথে মোবাইলে ফোনে যোগাযোগ করার চেষ্টা হলে তিনি ফোন রিসিভ করেননি ‌।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট