1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর চৌগাছা থানা পুলিশের অভিযানে চারটি গরু ও একটি পিকআপ ভ্যান সহ চোর চক্রের ২ সদস্য আটক - নব দিগন্ত ২৪
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৫:০০ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর চৌগাছা থানা পুলিশের অভিযানে চারটি গরু ও একটি পিকআপ ভ্যান সহ চোর চক্রের ২ সদস্য আটক

মোশারফ হোসেন মনা
  • প্রকাশিত: বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১২২ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
ইং ১৮/০৩/২০২৫খ্রিঃ চৌগাছা থানা পুলিশের এসআই(নিঃ)/ মেহেদী হাসান মারুফের নেতৃত্বে একটি টিম থানা এলাকায় রাত্রিকালীন নিয়মিত মোবাইল ডিউটি কালীন সময়ে রাত ০৩.১০ ঘটিকায় স্বরুপদা ইউনিয়নের একটি রাস্তার উপর সন্দেহভাজন একটি পিকআপ ভ্যানকে সিগন্যাল দিলে চোরচক্রটি গাড়িটি নিয়ে পালানোর চেষ্টা করে এবং একপর্যায়ে পিকআপ ভ্যানটি ফেলে রাস্তার পাশে মাঠ দিয়ে পালিয়ে যায়। পুলিশ তাদের পিছু নিলে গাড়ির ড্রাইভার বশির শেখকে পাশের ধানক্ষেত থেকে আটক করে, অন্যরা পালিয়ে যায়।

পরবর্তীতে গাড়িটি তল্লাশি করে দুইটি নীল রংয়ের প্লাস্টিকের ড্রাম এবং চোখ ও পা বাঁধা ০৪(চার)টি গরু ট্রিপল দিয়ে ঢাকা, লোহার শাবল(যা তালা ভাঙ্গার কাজে ব্যবহৃত হয়) ও একটি সেলাই রেঞ্জ।

ড্রাইভারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে অন্যান্য পলাতক আসামিদের নাম ও ঠিকানা জানা যায়।

তার তথ্যমতে জানা যায় ঘটনার সাথে জড়িত অপর আসামি বাবুল যশোর সদরে অবস্থান করতে পারে।

এমন তথ্যের ভিত্তিতে পুলিশ পুনরায় অভিযান পরিচালনার উদ্দেশ্যে রওনা দিলে জানতে পারে পলাতক বাবুল পালানোর সময় অত্র থানাধীন আন্ধারকোটা গ্রামের স্থানীয় জনতার হাতে ধরা পড়েছে এবং তাকে মারপিট করা হচ্ছে।

পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে যায় এবং বাবুল শেখকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা শেষে থানায় নিয়ে আসে।

এসংক্রান্তে উক্ত থানায় মামলা রুজু করা হয়েছে এবং আসামিদের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট