1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর জেলায় শার্শা উপজেলা বিএনপি শাখার ১১ বিশিষ্ঠ আংশিক কমিটি গঠন - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

যশোর জেলায় শার্শা উপজেলা বিএনপি শাখার ১১ বিশিষ্ঠ আংশিক কমিটি গঠন

মোঃ মোশারফ হোসেন (মনা)
  • প্রকাশিত: শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ৬৩১ বার পড়া হয়েছে

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অবশেষে যশোর জেলার শার্শা উপজেলা শাখার ১১ বিশিষ্ট আংশিক কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার (২৪ জানুয়ারি) রাতে যশোর জেলা বিএনপি কর্তৃক এ কমিটি অনুমোদন দেয়া হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র কেন্দ্রীয় ভাবে সারাদেশের জেলা ও উপজেলা পর্যায়ে দলের কমিটির গঠনের নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হয়। তারই ধারাবাহিকতায় শুক্রবার গণতান্ত্রিক ভাবে ভোট প্রক্রিয়ার মাধ্যমে নেতা নির্বাচনের শেষ দিন ছিল। নির্বাচনে ব্যাপক গণসংযোগ চালাচ্ছিল উভয় পক্ষ। যদিও সভাপতি পদে নুরুজ্জামান লিটনের অবস্থান ছিল খুবই মজবুতও ভালো।

শেষ পর্যন্ত বিভিন্ন উদ্বেগ উৎকণ্ঠা থেকে জেলা বিএনপি ও উপজেলা বিভিন্ন সিনিয়র নেতাদের মধ্যস্থতায় সমঝোতার ভিত্তিতে ভোট প্রদান ছাড়াই সকলের সর্বসম্মতিক্রমে এই কমিটি গঠন করা হয়েছে।

নবনির্বাচিত কমিটির সভাপতি হলেন, আবুল হাসান জহির, সিনিয়র সহ-সভাপতি হলেন, সাবেক চেয়ারম্যান মো. রুহুল কুদ্দুস। সাধারণ সম্পাদক হলেন, আলহাজ্ব নুরুজ্জামান লিটন। সিনি: যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন, এ্যাড মোস্তফা কামাল মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, তাজউদ্দীন আহমেদ, যুগ্ম সাধারণ সম্পাদক হলেন, কুদ্দুস আলী বিশ্বাস।

সাংগঠনিক সম্পাদক হলেন-আলহাজ্ব আশরাফুল আলম বাবু, সাংগঠনিক সম্পাদক হলেন, সালাহউদ্দিন আহম্মেদ। সহ-সাংগঠনিক সম্পাদক হলেন, আব্দুর রউফ মন্টু, ছাত্র বিষয়ক সম্পাদক হলেন, শরিফুজ্জামান পরাগ।
সমঝোতার ভিত্তিতে কমিটি ঘোষণা হওয়ায় সাধারণ নেতা কর্মীদের মাঝে স্বস্তির নিঃশ্বাস ফিরে এসেছে। নবনির্বাচিত কমিটিকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সংগঠনসহ বিএনপির অঙ্গসংগঠনের নেতৃবৃন্দরা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। পরবর্তীতে এই ১১ বিশিষ্ট কমিটির নেতৃবৃন্দরা একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট