1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছয় গ্রামে জমির দখলদারীদের হামলায় মা ও ছেলে জখম - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর ঝিকরগাছয় গ্রামে জমির দখলদারীদের হামলায় মা ও ছেলে জখম

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ১৫৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অবৈধভাবে জমি দখলকারীদের হামলায় মা ও ছেলে জখম হয়েছেন।যশোরের ঝিকরগাছয় সোমবার (১০ মার্চ) সকালে উপজেলার ইউসুফপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, ওই গ্রামের মৃত জামসেদ মোড়লের স্ত্রী আনোয়ারা বেগম (৬০) ও ছেলে কাভার্ডভ্যান চালক জুয়েল হোসেন (৩৮)।

তারা ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। এই ঘটনায় আহত জুয়েলের স্ত্রী কাকলি হামলাকারী ১০ জনের নাম উল্লেখ করে ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে বলা হয়েছে, জাফরনগর গ্রামের কাদের আলী, সাকিব, ইউসুফ পারুল, রিমি, কাদের আলী, আলাফ, ফারুক, সকিনা, আশিকও ইউনুস মিলে জুয়েল হোসেনের পৈত্রিক সম্পত্তি জোরপুর্বক দখল করে নিয়েছে। কয়েকদিন আগে প্রভাব খাটিয়ে বসতঘরও ভেঙে দিয়েছে। রোববার সকালে উল্লিখিতরা হামলা চালিয়ে জুয়েল ও তার বৃদ্ধ মা আনোয়ারাকে পিটিয়ে জখম করেছে। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত জুয়েল হোসেন জানান, আমার বাবা মারা যাওয়ার পর থেকে পৈত্রিক সম্পত্তি থেকে আমাকে বঞ্চিত করতে আমার চাচারা মিলে মারপিট করে। এর আগেও অনেক বার আমার ও পরিবারের উপর হামলা করেছে। আমি আমার সম্পত্তির ভাগ ও আমার পরিবারের নিরাপত্তা চাই।

জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, জুয়েলের মাথা, হাত, পিঠসহ শরীরের বিভিন্ন স্থানে জখমের চিহ্ন রয়েছে। বৃদ্ধা আনোয়ারের পায়ের কয়েকটি আঙ্গুল পিটিয়ে ভেঙ্গে গেছে বলে ধারণা করা হচ্ছে।

জুয়েলের স্ত্রী কাকলী খাতুন জানান, আমার স্বামী, শ্বাশুড়ির উপর নির্যাতন করা হচ্ছে। বাড়িঘর ভেঙ্গে চুরে দিয়েছে ওরা। আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) বাবলুর রহমান খান জানিয়েছেন, জমি দখল ও মারপিটের ঘটনার লিখিত অভিযোগ তদন্ত করে ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট