1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছায় প্রসুতী মৃত্যুর ঘটনায় ফেমাস ক্লিনিক তালাবদ্ধ   - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর ঝিকরগাছায় প্রসুতী মৃত্যুর ঘটনায় ফেমাস ক্লিনিক তালাবদ্ধ  

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের ঝিকরগাছায় প্রসূতির মৃত্যুর ঘটনায় বিভিন্ন পত্র পত্রিকায় ও অনলাইনে নিউজ প্রকাশিত হওয়ার পর  প্রশাসনের নজরে আসলে  প্রশাসন কর্তৃক ফেমাস মেডিকেল (ক্লিনিকে) তালাবদ্ধ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুরে সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ারের নেতৃত্বে পৌরসদরের রাজাপটিতে উক্ত ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়। এসময় ক্লিনিকের মেইন গেট বন্ধ থাকায় প্রশাসনের পক্ষ থেকে নতুন করে তালা মারা হয়েছে এবং বর্তমানে ক্লিনিকটি ভবন মালিকের জিম্মায় রাখা হয়েছে। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ  আব্দুর রশিদ, সেনেটারী ইন্সপেক্টর আব্দুল মতিন, থানার এস আই কামাল হোসেন প্রমূখ। 

উল্লেখ্য, গত মঙ্গলবার উপজেলার নির্বাসখোলা ইউনিয়নের শিওরদাহ গ্রামের ইয়ানুর রহমানের মেয়ে সোহানা খাতুন (১৯) এর সিজারিয়ান অপারেশন করেন সালেহা ক্লিনিকের বিতর্কিত, স্ব-ঘোষিত, ভুয়া, হাতুড়ে ডাক্তার শরিফ উদ্দীন। অপারেশনে ২টি কন্যা শিশু জন্ম নেয়। অপারেশনের এক পর্যায়ে সোহানা খাতুন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাকে দ্রুত যশোর ২৫০ শয্যা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যায়। এটা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়, বিভিন্ন গণমাধ্যমে রিপোর্ট হয়। 

উক্ত ক্লিনিকে প্রসুতির মৃত্যুর ঘটনার সুনির্দিষ্ট অভিযোগের প্রেক্ষিতে ক্লিনিকে অভিযান পরিচালনা করা হয়েছে বলে সহকারী কমিশনার ভুমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাভিদ সারওয়ার জানিয়েছেন। তবে প্রসুতি মৃত্যুর ঘটনায় পরিবারের পক্ষ থেকে কেউ কোথাও অভিযোগ করেননি বলে জানা গেছে।   

অন্যদিকে এই ঘটনার মুল হোতা আন্ডার মেট্রিক ডাক্তার শরীফ উদ্দীন এর সালেহা ক্লিনিকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় জনমনে তীব্র অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। শরীফ এর ক্লিনিক সিলগালা, লাইসেন্স বাতিল ও তাকে গ্রেফতার এর দাবি জানিয়েছেন এলাকার সচেতন মহল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট