1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ঝিকরগাছা উপজেলার মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনে তল্লাশি করে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর ঝিকরগাছা উপজেলার মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনে তল্লাশি করে ৫০০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যাত্রীবাহী পরিবহন থেকে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক দম্পতিকে গ্রেফতার করেছে যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা।

বৃহস্পতিবার (৬ নভেম্বর)  রাত দুইটার দিকে যশোরের ঝিকরগাছা উপজেলার মোড়ে সাতক্ষীরা লাইন পরিবহনে তল্লাশি করে পাঁচ হাজার পিস ইয়াবাসহ ট্যাবলেটসহ তাদের দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত দম্পতিরা হলেন, কক্সবাজার জেলার মহেশখালী থানার নোয়াপাড়া কুতুবজোম এলাকার শুক্কুর আলীর ছেলে আলমগীর (৩০) ও আলমগীরের স্ত্রী ময়না পাখি (২৪)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যশোর অফিস সূত্রে জানা গেছে, মাদকের একটি বড় চালান পাচার হবে এমন গোপন সংবাদের ভিত্তিতে যশোর টু সাতক্ষীরা মহাসড়কের ঝিকরগাছা উপজেলার মোড় নামক স্থানে সাতক্ষীরা লাইন রেজিষ্ট্রেশন নং (ব-১৫-০৭৬২) পরিবহনে তল্লাশি চালিয়ে পাঁচ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আলমগীর ও ময়না পাখি নামে ঐ দম্পতিকে গ্রেফতার করে। তারা দুজনে কক্সবাজার থেকে ইয়াবা এনে যশোর সাতক্ষীরা অঞ্চলে পাইকারি বিক্রি করে বলে প্রাথমিকভাবে জানা গেছে। 

যশোর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক আসলাম হোসেন জানান, গ্রেফতার দম্পতি বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে। তারা দু’জন পেশাদার মাদক কারবারি, তাদের নামে পূর্বে একাধীক মাদকের মামলা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট