1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ০৩ (তিন) সদস্য সহ ট্রাক জব্দ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর ডিবি পুলিশের অভিযানে আন্তঃজেলা সংঘবদ্ধ চোর চক্রের ০৩ (তিন) সদস্য সহ ট্রাক জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে


মনা যশোর প্রতিনিধি
মামলার বাদী পেশায় একজন ট্রাক ড্রাইভার। কুষ্টিয়া জেলার ভেড়ামারা থানাধীন মসলেমপুর ঘাট হতে উত্তোলনকৃত বালি দেশের বিভিন্ন স্থানে পৌঁছে দিয়ে থাকেন। গত ২১/০৮/২০২৫ খ্রিঃ তারিখ দুপুর ০৩.০০ ঘটিকার সময় অজ্ঞাতনামা ০২ জন ব্যক্তি মসলেমপুর ঘাটে এসে বাদীর সাথে দেখা করে এক ট্রাক বালি যশোর জেলার খাজুরা নামক এলাকায় নিয়ে যাওয়ার জন্য দরদাম ঠিক করে। ট্রাকে বালি লোড শেষে ট্রাকের হেলপারসহ আরও ০২ জন শ্রমিক এবং উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিদেরকে নিয়ে যশোর এর উদ্দেশ্যে রওনা করে। ঝিনাইদহ আরবপুর নামক স্থানে পৌঁছাইলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিদ্বয় ট্রাক থামিয়ে সবার জন্য বিরিয়ানি এবং খাবার পানি নিয়ে আসে। রাত্র অনুমান ২২.৩০ ঘটিকায় সীমাখালী ব্রীজ পার হওয়ার পর মেসার্স মতিন এলপিজি ফিলিং স্টেশনের সামনে পৌছাইলে উক্ত অজ্ঞাতনামা ব্যক্তিরা রাতের খাবার খেয়ে নেওয়ার জন্য বলে। কিছুক্ষন পর হতে বাদী মাথা ঘুরানো সহ চোখে ঝাপসা দেখতে পাওয়ায় সে রাস্তার পাশে ট্রাক থামায়। পরবর্তীতে বাদী ইং ২২/০৮/২০২৫ তারিখ বেলা অনুমান ১১.৩০ ঘটিকায় যশোর জেলার বাঘারপাড়া থানাধীন বন্দবিলা ইউনিয়নের তেলিধান্য পুড়া গ্রামস্থ দিগন্ত নামক নার্সারির সামনে পাকা রাস্তার পাশে অচেতন অবস্থায় থেকে উঠে ট্রাকটি এবং সঙ্গীয় কোন লোকজনকে দেখতে পায় না। বাদীর উক্তরুপ এজাহারের প্রেক্ষিতে বাঘারপাড়া থানার মামলা নং-১০, তাং-২৩/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৪২৮/৩৭৯ পেনাল কোড ১৮৬০ রুজু হয় ।

জেলার সম্মানিত পুলিশ সুপার মহোদয় বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনা করেন এবং রহস্য উদঘাটনে জেলা গোয়েন্দা শাখা (ডিবি),যশোরকে নির্দেশনা প্রদান করেন। অফিসার ইনচার্জ জেলা গোয়েন্দা শাখা(ডিবি), যশোরের নেতৃত্বে এসআই(নিঃ)/অলক কুমার দে পিপিএম, এএসআই(নিঃ)/মোঃ সামসুজ্জামান আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে নিরলস চেষ্টার মাধ্যমে আন্তঃ জেলা চোর চক্রের সক্রিয় সদস্যদের সনাক্ত করতে সক্ষম হন। ইং ২৩/০৮/২০২৫ তারিখ রাত্র ১৯.৩৫ ঘটিকায় যশোর জেলার বাঘারপাড়া থানাধীন খাজুরা তেলিধান্যপুড়া মেসার্স খাজুরা এনআর এল.পি.জি অটো গ্যাস স্টেশন এর পূর্ব পাশের রাস্তা হতে আসামী পার্থ কুমার দা-কে গ্রেফতার করে। চোরাইকৃত ট্রাক উদ্ধার পূর্বক জব্দ করা হয়। আসামীর স্বীকারোক্তি মোতাবেক ইং-২৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০৩.৩০ ঘটিকার সময় যশোর জেলার মনিরামপুর থানাধীন খেদাপাড়া ইউনিয়নের জামালপুর সাকিনস্থ আসামী আব্দুস সালাম ৥ শামীমকে তার বসত বাড়ী হইতে গ্রেফতার করে।
তাদের কাছ থেকে অচেতন করার কাজে ব্যবহৃত ট্যাবলেট উদ্ধার পূর্বক জব্দ করে। ঘটনার সাথে জড়িত অপর আসামী মোঃ আলম’কে ইং- ২৪/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ভোর ০৫.৩৫ ঘটিকায় গ্রেফতার করে। তার কাছ থেকে বালি বিক্রয় করা নগদ ১২,০০০/- টাকা উদ্ধার পূর্বক জব্দ করা হয়। তারা সংঘবদ্ধ চক্রের সক্রিয় সদস্য। দীর্ঘদিন যাবৎ কৌশলে চেতনা নাশক প্রয়োগ করতঃ টার্গেটকৃত গৃহ-যানবাহন ও ব্যবসা প্রতিষ্ঠানে চুরি করে আসছে। ধৃত আসামী পার্থ কুমার দা এর ০১টি চুরি সহ মোট ০২টি মামলা, আব্দুস সালাম @ শামীম (৪২) এর ০১টি চুরি, ০১টি মানব পাচার ও ০১টি নারী ও শিশু নির্যাতন মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামীদের নাম-ঠিকানা
১। পার্থ কুমার দা (৪৪)
পিতা- মৃত সুভাষ চন্দ্র দা
মাতা-সাধনা রানী দা
সাং-বকচর (পূজা মন্ডপ সংলগ্ন)
থানা-কোতোয়ালী
জেলা-যশোর।
২। আব্দুস সালাম @ শামীম (৪২)
পিতা-মোহাম্মদ নুর আলী বিশ্বাস
মাতা-জরিনা বেগম
সাং-জালালপুর পশ্চিমপাড়া
থানা-মনিরামপুর
জেলা-যশোর।
৩। মো: আলম (৪০)
পিতা-মন্তাজ সরদার
মাতা-রহিমা বেগম
সাং- মোহনপুর পোস্ট অফিস পাড়া
থানা-মনিরামপুর
জেলা-যশোর।

উদ্ধার –
১। একটি ০৬ চাকা বিশিষ্ট একটি নীল হলুদ রংয়ের TATA 1613 মডেলের CARGO TRUCK যাহার রেজিঃ নং-ঢাকা মেট্রো-ট-১৮-০৭৮৮, মূল্য অনুমান ১৩,০০,০০০/- (তের লক্ষ) টাকা।
২। চেতনা নাশক সামগ্রী-একমি কোম্পানীর Leptic 2 (Clonazepam usp 2 mg) Mfg Lic no-250111 এর ০৫(পাঁচ) পাঁতা ট্যাবলেট, সর্বমোট ৫০ (পঞ্চাশ) পিচ ট্যাবলেট।
৩। চোরাই বালু বিক্রয়লব্ধ অর্থ উদ্ধার সর্বমোট ১২,০০০/- (বার হাজার) টাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট