1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর-নড়াইল সড়কে ধলগাঁ বাসস্ট্যান্ড বিজিবির অভিযানে ৯৭০ গ্রাম ওজনের আরও ৮টি স্বর্ণের বারসহ আটক-২ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর-নড়াইল সড়কে ধলগাঁ বাসস্ট্যান্ড বিজিবির অভিযানে ৯৭০ গ্রাম ওজনের আরও ৮টি স্বর্ণের বারসহ আটক-২

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫
  • ৮০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোর-নড়াইল সড়কে ধলগাঁ বাসস্ট্যান্ড থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটকের একদিন পর ফের ওই সড়কে অভিযান চালিয়ে ৯৭০ গ্রাম ওজনের আরও ৮টি স্বর্ণের বার জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার (১৫ জুলাই) ভোর ৪টা ৪৫ মিনিটে তারাগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে ৪৯ বিজিবির একটি টহল দল এ স্বর্ণসহ দুই পাচারকারীকে আটক করে।

আটককৃতরা হলেন, বেনাপোল পোর্ট থানা বাহাদুরপুর ইউনিয়ন এর ঘিবা দক্ষিণপাড়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে আবু সাইদ এবং একই গ্রামের শাহাজানের ছেলে মহিনুর রহমান। তাদের শরীর তল্লাশি করে প্যান্টের পকেট ও মানিব্যাগে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। এ সময় তাদের কাছ থেকে আরও জব্দ করা হয় তিনটি মোবাইল ফোন ও একটি পাওয়ার ব্যাংক।

যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী (এসপিপি, পিএসসি) জানান, আটককৃতরা ঢাকার সদরঘাট এলাকা থেকে স্বর্ণ সংগ্রহ করে যশোর হয়ে বেনাপোল সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে রওনা হয়েছিল। জব্দকৃত ৮টি স্বর্ণের বারটির বাজারমূল্য প্রায় এক কোটি ৪১ লাখ ৮৩ হাজার ৩৪০ টাকা। এ ঘটনায় কোতোয়ালি থানায় মামলা হয়েছে।

এর আগে, গত রোববার (১৪ জুলাই) ধলগাঁ বাসস্ট্যান্ড এলাকা থেকে ১১টি স্বর্ণের বারসহ তিনজনকে আটক করেছিল বিজিবি। সেদিন উদ্ধার হয় ১ কেজি ৩১৫ গ্রাম ওজনের স্বর্ণ, যার বাজারমূল্য ছিল এক কোটি ৯২ লাখ ২৭ হাজার ৯০০ টাকা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট