1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর নোয়াপাড়া বিশেষ অভিযানে ০৫ টি বিদেশী পিস্তল, ১০ টি পিস্তলের ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর নোয়াপাড়া বিশেষ অভিযানে ০৫ টি বিদেশী পিস্তল, ১০ টি পিস্তলের ম্যাগজিন, ৫০ রাউন্ড গুলি এবং ৪ কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ ১ জনকে আটক করেছে ডিবি পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৯১ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
যশোর জেলার সন্মানিত পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম, পিপিএম-সেবা মহোদয়ের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জনাব মোঃ আবুল বাশার, অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস),যশোর এর নেতৃত্বে জনাব মোঃ আহসান হাবীব, অতিরিক্ত পুলিশ সুপার, ক -সার্কেল, যশোর, পুলিশ পরিদর্শক(নিঃ) মোঃ মঞ্জুরুল হক ভূঞা,অফিসার ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা যশোরের এসআই(নিঃ)/ মোঃ কামাল হোসেন, এসআই(নিঃ)/ বাবলা দাস, এএসআই(নিঃ)/ নির্মল কুমার ঘোষ সঙ্গীয় অফিসার-ফোর্স সহ ৩০/১১/২০২৫ খ্রিঃ তারিখ রাত্র ০০.৪৫ ঘটিকায় যশোর জেলার কোতয়ালী মডেল থানাধীন ০৪নং নোয়াপাড়া ইউনিয়নের মধুগ্রাম সাকিনস্থ জনৈক লিটন গাজী(৩৮) এর বসতবাড়িতে বিশেষ অভিযান পরিচালনা করে। উক্ত সময় ধৃত আসামী লিটন গাজী(৩৮) এর বসতবাড়ির শয়ন কক্ষের বক্সখাটের মাথার দিকে বক্সের ভিতরে বিশেষ ভাবে লুকায়িত অবস্থায় থাকা ০৫(পাঁচ) টি 7.65MM বিদেশী পিস্তল, ১০(দশ)টি পিস্তলের ম্যাগজিন, ৫০(পঞ্চাশ) রাউন্ড পিস্তলের গুলি এবং ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা উদ্ধার করে।

ধৃত আসামীর বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে পৃথক মামলা রুজু সহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে। আসামীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৩টি মাদক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামীর নাম-ঠিকানাঃ
১। মোঃ লিটন গাজী(৩৮)
পিতা-মোঃ নুর ইসলাম গাজী
মাতা-রহিমা বেগম
সাং-সুজলপুর, এপি/ সাং-মধুগ্রাম
থানা-কোতয়ালী
জেলা-যশোর।

উদ্ধারঃ
১। ০৫(পাঁচ) টি 7.65MM বিদেশী পিস্তল
২। ১০(দশ)টি পিস্তলের ম্যাগজিন
৩। ৫০(পঞ্চাশ) রাউন্ড পিস্তলের গুলি
৪। ০৪(চার) কেজি ৫০০(পাঁচশত) গ্রাম অবৈধ মাদকদ্রব্য গাঁজা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট