1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও নগদ টাকা সহ চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

যশোর বেনাপোল পোর্ট থানা পুলিশের অভিযানে চোরাইকাজে ব্যবহৃত সরঞ্জাম, দেশীয় অস্ত্র ও নগদ টাকা সহ চুরি মামলার প্রধান আসামী গ্রেফতার

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১৪৯ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
বেনাপোল পোর্ট থানার অফিসার ইনচার্জ জনাব, মোঃ রাসেল মিয়া এর নেতৃত্বে এসআই(নিঃ) মোঃ মিলন মোল্লা, এসআই (নিঃ) মোঃ খায়রুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় ০২/০৮/২০২৫ খ্রিঃ তারিখ ১৭.৩০ ঘটিকায় সময় বেনাপোল পোর্ট থানাধীন কাগমারী গ্রামের জেলামারির মাঠ নামক স্থানে ঘেরের মাঝে অভিযান পরিচালনা করে চুরি মামলার প্রধান আসামী মোঃ সাজু (২৭) কে গ্রেফতার করা হয়। আসামীর হেফাজত হতে চোরাই কাজে ব্যবহৃত বিভিন্ন মালামাল, চোরাই মোবাইল এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে। এছাড়াও ধৃত আসামীর হেফাজত হতে এলাকার লোকজনদের ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্ন অপরাধমূলক কাজে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃত আসামীর হেফাজতে হতে উদ্ধারকৃত দেশীয় অস্ত্র সংক্রান্তে বেনাপোল পোর্ট থানার মামলা নং-২, তারিখ-২/৮/২০২৫ খ্রিঃ, ধারা-19(f) The Arms Act 1878 রুজু করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ৩১/০৭/২০২৫ তারিখ রাত্র অনুমান ০১.১৫ ঘটিকা হইতে রাত্র অনুমান ০১.৪৫ ঘটিকার মধ্যেকালীন সময়ে বেনাপোল পোর্ট থানাধীন বড় আচঁড়া গ্রামের সাদীপুর গামী রোডে শেখ সুপার মার্কেটের নীচ তলায় বিকাশ ব্যবসায়ী মোঃ আক্তারুজ্জামান (৪৫), পিতা-মোঃ টগর আলি, মাতা-মোছাঃ আনোয়ারা খাতুন, সাং-দৌলতপুর, ডাকঘর-বালুন্ডা ৭৪৩১, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর এর দোকান ঘরের স্যাটার ফাঁকা করে দোকান ঘর হতে টাকা ও মোবাইল চুরির ঘটনা সংক্রান্ত বর্নিত ব্যক্তি ইং ০২/০৮/২০২৫ খ্রিঃ তারিখে থানায় হাজির হয়ে এজাহার দায়ের করিলে বেনাপোল পোর্ট থানার মামলা নং-১, তারিখ-০২/০৮/২০২৫ খ্রিঃ, ধারা-৩৬১/৩৮০ পেনাল কোড ১৮৬০ রুজু হয়।

উদ্ধারকৃত মালামালের বর্ণনাঃ-
১। একটি বার্মিজ চাকু
২। একটি কাঁঠের বাটযুক্ত লোহার ছোরা
৩। একটি চাইনিজ কুড়াল
৪। একটি লোহার হাতলযুক্ত দা
৫। চোরাইকৃত একটি বাটন মোবাইল ফোন ও চোরাইকৃত নগদ ২,০০০/- টাকা
৬। চোরাই কাজে ব্যবহৃত একটি স্যালাই রেঞ্চ
৭। চোরাই কাজে ব্যবহৃত একটি র্্যাত
৮। চোরাই কাজে ব্যবহৃত একটি লোহার হাতুড়ী
৯। চোরাই কাজে ব্যবহৃত একটি গ্যাসটল

গ্রেফতারকৃত আসামীর নাম ও ঠিকানাঃ-
১। মোঃ সাজু (২৭)
পিতাঃ- মোঃ মোন্তাজ মিয়া
সাংঃ- ধলদা
থানাঃ- শার্শা
জেলাঃ- যশোর।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট