1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল স্ত্রীসহ ভারত যাচ্ছিলেন শাহবাগ থানা আওয়ামীলীগের নেতা আটকে দিল ইমিগ্রেশন পুলিশ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০২:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
ঝুঁকিপূর্ণ,যৌন শোষণ ও পাচারের শিকার শিশুদের আইনী সুরক্ষায় জন্ম নিবন্ধন এখন অপরিহার্য বগুড়া সান্তাহারে রেললাইনের পাশে থেকে হাত-পা ভাঙা মারাত্মক জখম আহত ১ নারীকে উদ্ধার সলঙ্গায় জালনোট মাদকসহ ৫ জন গ্রেফতার ৯ এপ্রিল বগুড়া ও শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ডিমলায় প্রাইজ মানি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত বগুড়া সান্তাহারে প্রভাবশালীর তাণ্ডব, সরকারি পুকুরে মাটি উত্তোলনে মোটা জরিমানা বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম

যশোর বেনাপোল স্ত্রীসহ ভারত যাচ্ছিলেন শাহবাগ থানা আওয়ামীলীগের নেতা আটকে দিল ইমিগ্রেশন পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩ আগস্ট, ২০২৫
  • ১০৬ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে পাসপোর্ট যাচাইয়ের সময় ‘স্টপলিস্টে’ থাকা এক আওয়ামী লীগ নেতাকে আটকে দিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ। আবুল কালাম আজাদ (৪১) নামে ওই নেতা শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক।

শুক্রবার (১ আগস্ট) বিকেলে আবুল কালাম আজাদকে ফেরত পাঠায় ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

জানা যায়, তিনি স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট স্টপলিস্টে অন্তর্ভুক্ত থাকায় ভারত গমনে অনুমতি না দিয়ে ফেরত পাঠানো হয়।

জানা যায়, আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া এলাকার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। তবে জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলার তথ্য পাওয়া যায়নি। ইমিগ্রেশন পুলিশ তার সম্পর্কে আরও যাচাইবাছাইয়ের জন্য শাহবাগ থানা, ব্রাহ্মণবাড়িয়া জেলা গোয়েন্দা বিভাগ (ডিআই-১) এবং বিশেষ শাখা (এসবি) হেডকোয়ার্টারের সঙ্গে যোগাযোগ করলে এসবি হেডকোয়ার্টার থেকে জানানো হয়, তার নামে কোনো মামলা না থাকলেও ইমিগ্রেশন স্টপলিস্টে নাম থাকায় বিদেশ গমনের অনুমতি দেওয়া যাচ্ছে না।

বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি জানিয়েছেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যেতে পারবেন না। এজন্য তাকে ভারত গমনে অনুমতি দেওয়া যায়নি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট