1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর বেনাপোল স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ৩০ নভেম্বর, ২০২৫
  • ১৪৪ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ ”এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানে বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দরে তারুণ্যের উৎসব-২০২৫ উপলক্ষে স্থানীয় স্বাস্থ্যকর্মীর সহায়তায় স্বাস্থ্য ক্যাম্পেইন এর শুভ উদ্বোধন করেন,বন্দর পরিচালক মোঃ শামীম হোসেন।

রবিবার (৩০ শে নভেম্বর ২০২৫) সকাল ১১ টার সময় বেনাপোল স্থলবন্দরের কার্গো ভেহিক্যাল টার্মিনালে নতুন বাংলাদেশ গড়ার লক্ষো বেনাপোল স্থলবন্দরের আয়োজনে এবং ডা. ফাহমিদা এশা’র পরিচালনায় শ্রমিকদের এ স্বাস্থ্য ক্যাম্পেইন শুরু হয়। এবং এ স্বাস্থ্য ক্যাম্পেইন বিকাল সাড়ে তিন টা পর্যন্ত চলবে বলে জানান।

উক্ত অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন,বেনাপোল স্থলবন্দর পরিচালক (ট্রাফিক),মোঃ শামীম হোসেন।

আরও উপস্থিত ছিলেন,বেনাপোল স্থলবন্দর এর মেডিকেল অফিসার ডা. ফাহমিদা এশা,
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী সহ স্থলবন্দরের বিভিন্ন কর্মকর্তা কর্মচারী ও হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়নের সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সাধারণ শ্রমিকরা উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বন্দর পরিচালক শামীম হোসেন বলেন, বেনাপোল স্থল বন্দরের কর্মরত সাধারণ শ্রমিক ও বিভিন্ন পর্যায়ের কাজে নিয়োজিত তাদের স্বাস্থ্য সেবা প্রাথমিক স্বাস্থ্য তথ্য সংগ্রহের জন্য আমার আজ স্বাস্থ্য ক্যাম্পেইন করেছি আপনারা জানেন তারুণ্যের উৎসব-২০২৫ চলছে তারি ধারাবাহিকতায় আজ বেনাপোল স্থলবন্দরে স্বাস্থ্য ক্যাম্পেইন,আমরা সবার ব্লাড প্রেসার ও ব্লাড সুগার নির্ণয় করছি,প্রাথমিক স্বাস্থ্য সেবার জন্য কিছু ঔষধ দিচ্ছি, এবং স্বাস্থ্য সচেতনা মূলক লিফলেট বিতরণ করছি,একই সাথে আমাদের বন্দরের যে মেডিকেল অফিসার রয়েছে তাদের কে পরীক্ষা-নিরীক্ষা করে প্রেসক্রিশন দিচ্ছেন, যাতে করে এই প্রেসক্রিশন দেখে ঔষধ সংগ্রহ করতে পারেন,
ও বিভিন্ন ভাবে যারা এখানে কর্মরত আছেন, তাদের সচেতন করছি কিভাবে স্বাস্থ্য বিধি মেনে চলা যায়,ও স্বাস্থ্য বিধিমেনে চলার ভালো দিক, খারাপ দিক,ও খারাপ যেগুলো রয়েছে সেগুলো আমরা তলে ধরছি।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী বলেন,তারুণ্যের উৎসব-২০২৫ চলছে, আমাদের বন্দর পরিচালক শামীম হোসেন স্যার যে উদ্যোক্তা নিয়েছেন,আমাদের শ্রমিকরা কাজের উৎসাহ পাবে, শ্রমিকদের স্বাস্থ্য সেবা যদি ভালো থাকে,বন্দরে কাজের গতি অনেক বাড়বে,শ্রমিকরা কাজ করতেও আশ্বাস পাবে। শ্রমিকদের নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করছেন ঔষধ দিচ্ছেন, এতে আমাদের শ্রমিকরা অনেক খুশি ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট