1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর মডেল থানা থানা পুলিশের অভিযানে ৭১ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৪:০৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

যশোর মডেল থানা থানা পুলিশের অভিযানে ৭১ বোতল বিদেশী মদ সহ মাদক ব্যবসায়ী আটক

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ২২ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
অদ্য ২২/০৩/২০২৫ খ্রিঃ কোতয়ালী মডেল থানা পুলিশের এসআই(নিঃ)/দেবাশীষ হালদার এর নেতৃত্বে একটি টিম থানা এলাকায় নিয়মিত রাত্রিকালীন মোবাইল-১৩ ডিউটি কালীন সময়ে গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারেন যে অত্র থানাধীন কিসমত নওয়াপাড়া গ্ৰামের জৈনক আজিজুর রহমানের চারতলা ভবন বিশিষ্ট বসত বাড়ির ভাড়াটিয়া মাদক ব্যবসায়ী এসএম আশরাফুল রহমান(৪৭) এর রুমে মাদক রয়েছে এবং সে নিয়মিত মাদক ক্রয়বিক্রয় করে, এমন তথ্যের ভিত্তিতে এসআই(নিঃ)/ দেবাশীষ হালদার বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাকে অবহিত করে সঙ্গীয় ফোর্স নিয়ে রাত ০০.৩০ ঘটিকায় উক্ত ভবনটির ভাড়াটিয়া আশরাফুলের রুমে অভিযান পরিচালনা করে ৭১(একাত্তর) বোতল বিদেশী মদ সহ তাকে হাতেনাতে গ্ৰেফতার করে। তার বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে উক্ত এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করার অভিযোগ রয়েছে।

এসংক্রান্তে ধৃত আসামির বিরুদ্ধে কোতয়ালী মডেল থানার মামলা নং-৬৩, তারিখ-২২/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) সারণির ২৪(গ) ধারায় একটি নিয়মিত মাদক মামলা রুজু হয়েছে এবং আসামিকে বিজ্ঞ আদালতে প্রেরণ প্রক্রিয়াধীন রয়েছে।

আসামির নাম ও ঠিকানাঃ
১। এসএম আশরাফুর রহমান(৪৭), পিতা-শেখ সাইদুর রহমান, সাং-শেখপাড়া (বাতাসী), থানা-লোহাগড়া, জেলা-নড়াইল।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট