1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর রেলগেট পাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাকে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ আটক করল বিজিব - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর রেলগেট পাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজাকে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ আটক করল বিজিব

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ২৮৪ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের রেলগেটপাড়ার শীর্ষ সন্ত্রাসী পিচ্চি রাজা আইনশৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়েছে। বৃহস্পতিবার (১২ জুন) সকালে বেনাপোল আমড়াখালী চেকপোস্ট থেকে মদ ও বার্মিজ চাকুসহ তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

দীর্ঘ এক যুগ ধরে যশোরে ভয়-ভীতি, হত্যা, ছিনতাই, মাদক ও অস্ত্র বাণিজ্যের মাধ্যমে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে আসছিল এই সন্ত্রাসী।

পিচ্চি রাজার অপরাধজগতের উত্থান হয় এক যুগ আগে, আরেক শীর্ষ সন্ত্রাসী রমজান আলীর হাত ধরে। মাদক কারবারে জড়িত পিতা-মাতার ছায়ায় বেড়ে ওঠা রাজা প্রথমে রেলগেট পশ্চিমপাড়ার চিহ্নিত অপরাধী রমজান ও সাগরের সাথে জোট গড়ে তোলে। ফেনসিডিল, হেরোইন, অস্ত্র, বোমা তৈরি তার অপরাধমূলক কার্যক্রমের অংশ হয়ে ওঠে।

২০১২ সালের দিকে ইজিবাইকচালক শামিমকে শ্বাসরোধে হত্যার মাধ্যমে আলোচনায় আসে তার নাম। এরপর একে একে ছিনতাই, বোমাবাজি, মাদক পাচার, চাঁদাবাজি, হত্যাকান্ড সবখানেই তার নাম উঠে আসে।

বিজিবি জানায়, বৃহস্পতিবার বেনাপোলের আমড়াখালী বিজিবি চেকপোস্টে অভিযান চালিয়ে পিচ্চি রাজাকে গ্রেফতার করা হয়। তার কাছ থেকে মদ ও বার্মিজ চাকু উদ্ধার করা হয়েছে। তাকে পুলিশের কাছে হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট