1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শায় এক বৃদ্ধকে পিটানোর প্রতিবাদ করায় ৪ জনকে কুপিয়ে জখম - নব দিগন্ত ২৪
সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শায় এক বৃদ্ধকে পিটানোর প্রতিবাদ করায় ৪ জনকে কুপিয়ে জখম

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ মার্চ, ২০২৫
  • ১৬৫ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেন (৭০) নামে এক বৃদ্ধকে পিটানোর প্রতিবাদ করায় আলমগীর হোসেন (৪৫) ধারালো অস্ত্র দিয়ে ৪ জনকে কুপিয়ে জখম করেছে।

সোমবার সন্ধায় উপজেলার উলাশী ইউনিয়নের মাটিপুকুর গ্রামে ঘটনাটি ঘটেছে। আলমগীর হোসেন মাটিপুকুর গ্রামের দ্বীন মোহাম্মদের ছেলে।

আহতরা হলেন, মাটিপুকুর গ্রামের মৃত ফকির আহম্মেদ এর ছেলে আবু তালেব (৪০) ও তার সহদর অহিদুল ইসলাম (৩৫), মৃত বাবুর আলী বাবুল্লোর ছেলে কাঠ মিস্ত্রি নূর হোসেন (৪৫) ও আলী বদ্দির ছেলে রিপন হোসেন (২৮)।

আহতদের স্বজনেরা তাদেরকে উদ্ধার করে প্রথমে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়। সেখানে আহতদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। এর মধ্যে আবু তালেব ও অহিদুলের অবস্থা আশংক জনক।

আহতদের স্বজনেরা জানান, সোমবার সন্ধায় পূর্ব শত্রুতার জের ধরে আবেদীন হোসেনকে মারধর করার খবর শুনে আলমগীর হোসেন আলম প্রতিপক্ষ ৪ জন তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে জখম করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম রবিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ বিষয়ে থানায় একটি এজাহার দায়ের হয়েছে। তদন্ত করে অপরাধীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট