1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ - নব দিগন্ত ২৪
বুধবার, ০১ জুলাই ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

যশোর শার্শার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী আদালতে আত্মসমর্পণ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৯ জুলাই, ২০২৫
  • ৯০ বার পড়া হয়েছে

মনা যশোর প্রতিনিধিঃ
শার্শা উপজেলার আওয়ামী লীগের ১১ নেতাকর্মী নাশকতা মামলায় আদালতে আত্মসমর্পণ করেছেন।

সোমবার ৭জুলাই তারা আদালতে হাজির হয়ে জামিনের আবেদন জানান। আত্মসমর্পণকারী নেতাকর্মীরা হলেন,
শার্শা উপজেলার কাজিরবেড় গ্রামের আব্দুল আজিজের ছেলে কালাম হোসেন, দক্ষিণ বুরুজবাগান গ্রামের আব্দুল মান্নানের ছেলে ইয়ানুর রহমান ও আব্দুল মতিন, একই গ্রামের আরাফাতের ছেলে শাহীন মেম্বার, জাফর, মৃত আফসারের ছেলে আইজুল, মহসিনের ছেলে স্বপন, সুবর্ণখালী গ্রামের আইজেল মোড়লের ছেলে শামসুর রহমান, কাজিরবেড় গ্রামের আবুল হোসেনের ছেলে সাইফুল ইসলাম এবং উত্তর বুরুজবাগান গ্রামের মৃত আঃ অহেদের ছেলে মুরাদ হোসেন।

যশোরের সিনিয়র জেলা ও দায়রা জজ শেখ নাজমুল আলম শারীরিক পরিস্থিতি বিবেচনায় আসামি সাইফুল ইসলামের জামিন মঞ্জুর করেন এবং অপর ১০ আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের এপিপি নুর আলম পান্নু।

মামলা সূত্রে জানা যায়, গত বছরের ১৪ ডিসেম্বর রাত ১০টার পর বুরুজবাগান ইউনিয়ন ভূমি অফিসের সামনে ১৬ ডিসেম্বর আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী একত্রিত হন। ওই সময় তারা নাশকতার পরিকল্পনা করেন। বিষয়টি টের পেয়ে স্থানীয় এলাকাবাসী প্রতিহত করতে গেলে আওয়ামী লীগ নেতাকর্মীরা তাদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেন। এ সময় সাকিব নামের একজনকে স্থানীয়রা আটক করে। ঘটনার পর দক্ষিণ বুরুজবাগান গ্রামের সাজেদুর রহমান সাজু বাদী হয়ে শার্শা থানায় ৯৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ৩০-৪০ জনকে আসামি করে বিস্ফোরক দ্রব্য ও নাশকতা আইনে মামলা করেন। মামলায় সাবেক এমপি শেখ আফিল উদ্দিনকেও আসামি করা হয়। আত্মসমর্পণকারী ১১ জনই ওই মামলার এজাহারভুক্ত আসামি। তারা দীর্ঘদিন পলাতক থাকার পর আজ সোমবার আদালতে আত্মসমর্পণ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট