1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শা উপজেলার নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫
  • ১৮৪ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জনাব মফিকুল হাসান তৃপ্তি নিজামপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

তিনি প্রথমে নিজামপুর গ্রামের বিএনপি কর্মী আব্দুস সালামকে দেখতে যান, যিনি সম্প্রতি এক্সিডেন্টের কারণে শয্যাশায়ী অবস্থায় আছেন। সেখানে তিনি সালামের পরিবারের সঙ্গে সময় কাটান এবং তাদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন।

এরপর তিনি গোড়পাড়া বাজারে গণসংযোগ ও পথসভায় অংশগ্রহণ করেন, যেখানে শার্শা থানা বিএনপি, নিজামপুর ইউনিয়ন বিএনপি এবং আশেপাশের ইউনিয়নের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। গণসংযোগ ও পথসভায় নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় দেখা যায়।

মফিকুল হাসান তৃপ্তি সরাসরি জনগণের সঙ্গে সংযোগ স্থাপন করে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা” জনগণের নিকট পৌঁছে দেওয়ার নিয়মিত কর্মসূচির অংশ হিসেবে বার্তা পৌঁছে দেন। তিনি বলেন—

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বই আমাদের পথপ্রদর্শক। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে আমরা জনগণের কাছে আমাদের অঙ্গীকার পৌঁছে দেব এবং তাদের আশা-আকাঙ্ক্ষার সঙ্গে সরাসরি সংযোগ স্থাপন করব।

তিনি আরও বলেন, জাতীয় নির্বাচন বানচালের একটি অপচেষ্টা চলছে। জাতীয় নির্বাচনের আগে গণভোটের দাবি আসলে ফেব্রুয়ারি নির্বাচন বানচাল ও অনির্দিষ্টকালের জন্য বিলম্বিত করার একটি সমন্বিত চক্রান্ত।

তিনি বলেন, বিএনপি জাতীয় নির্বাচনের আগে কোনো গণভোটে সম্মত নয়। বাংলাদেশের বর্তমান অর্থনৈতিক অবস্থায় শুধুমাত্র একটি গণভোটের জন্য প্রায় ৩,০০০ কোটি টাকা ব্যয় করার সামর্থ্য নেই দেশটির। জনগণের অর্থ অপচয় না করে, অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচনই এখন দেশের একমাত্র প্রয়োজন।

পথসভা শেষে তিনি নাসির উদ্দিনের বাসায় যান এবং তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় ব্যয়ভার গ্রহণসহ পরিবারকে সান্ত্বনা ও সমর্থনের আশ্বাস দেন।

শেষে তিনি বাসা-বাড়ি গ্রামে নিজামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি শাহজাহান আলালের বাসায় যান। অসুস্থ অবস্থায় আলালকে দেখে তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন এবং পাশে থাকার প্রতিশ্রুতি দেন।

দিনের শেষে তিনি কেরালখালি ও বাসা-বাড়ি বাজারে গণসংযোগ কার্যক্রম পরিচালনা করেন, যেখানে

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট