1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা উপজেলার ৬ নং স্বরূপদহ ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরূপদহ বাজারে উঠান বৈঠক করেন মফিকুল হাসান তৃপ্তি - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শা উপজেলার ৬ নং স্বরূপদহ ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরূপদহ বাজারে উঠান বৈঠক করেন মফিকুল হাসান তৃপ্তি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ শুক্রবার, ২৪শে অক্টোবর ২০২৫,শার্শা থানার অন্তর্গত ১০ নং ইউনিয়নের ৬ নং স্বরূপদহ ওয়ার্ডে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে স্বরূপদহ বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান, বিএনপি’র সাবেক কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি।
এর আগে তিনি বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র মেরামতের ৩১ দফা কর্মসূচি” জনগণের নিকট পৌঁছে দিতে স্বরূপদহ বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন।

উঠান বৈঠকে অতি সম্প্রতি জুলাই আন্দোলনের প্রেক্ষাপট ও সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দেশনেতা জনাব তারেক রহমানের বিবিসি বাংলাকে দেওয়া ঐতিহাসিক সাক্ষাৎকারটি বড় পর্দায় প্রদর্শন করা হয়, যা স্বরূপদহ ওয়ার্ড বিএনপি কর্তৃক আয়োজিত হয়।

সাক্ষাৎকার প্রদর্শনের পর জননেতা মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত সবার উদ্দেশ্যে বলেন—

“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে শার্শা থানা বিএনপি আজ ঐক্যবদ্ধ। আমাদের মাঝে কোনো ভেদাভেদ নেই। সবাইকে ঐক্যবদ্ধভাবে মানুষের দ্বারে দ্বারে গিয়ে ধানের শীষের পক্ষে ভোট চাইতে হবে। জনাব তারেক রহমানের দিকনির্দেশনা অনুযায়ী বিএনপি অতীতেও ঐক্যবদ্ধ ছিল, আর সেই কারণেই আমরা আজ রাষ্ট্রক্ষমতা পুনরুদ্ধারের দ্বারপ্রান্তে। ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকের বিজয়ের মাধ্যমেই সেই লক্ষ্য পূরণ হবে।”

এ সময় উপস্থিত ছিলেন শার্শা থানা বিএনপি’র সাবেক সভাপতি ও বর্তমান প্রধান উপদেষ্টা আলহাজ্ব খায়রুজ্জামান মধু, এবং উপজেলা বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতাকর্মী।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট