1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
যশোর শার্শা কায়বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

যশোর শার্শা কায়বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক, মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫
  • ১৫৭ বার পড়া হয়েছে

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
আজ বুধবার, ১৫ই অক্টোবর ২০২৫, শার্শা থানার অন্তর্গত রাড়ি পুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৭ নং কায়বা ইউনিয়নের ৭ নং ওয়ার্ড বিএনপি আয়োজিত উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন শার্শার কৃতি সন্তান, কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য জননেতা মফিকুল হাসান তৃপ্তি।

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে এই মতবিনিময় ও আলোচনা সভার আয়োজন করা হয়।

বৈঠক চলাকালে জনাব মফিকুল হাসান তৃপ্তি উপস্থিত জনতার হাতে ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ করেন, যাতে সাধারণ মানুষ এ কর্মসূচির মূল বার্তা সম্পর্কে অবহিত হতে পারেন এবং এর তাৎপর্য অনুধাবন করতে পারেন।

বক্তব্যে কেন্দ্রীয় বিএনপি’র সাবেক দফতর সম্পাদক ও সাবেক সংসদ সদস্য মফিকুল হাসান তৃপ্তি বলেন,
“বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনেতা তারেক রহমানের ৩১ দফা হচ্ছে জনগণের মুক্তি ও গণতন্ত্র পুনরুদ্ধারের রূপরেখা। এই আন্দোলন কেবল একটি দলের নয়, এটি দেশের প্রতিটি নাগরিকের ন্যায্য অধিকারের সংগ্রাম।”
তিনি আরও বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষে ভোট দিয়ে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে হবে।”

তরুণদের উদ্দেশে তৃপ্তি বলেন,
“পরিবর্তনের নেতৃত্ব দিতে এখনই প্রস্তুত হতে হবে—তোমরাই আগামীর বাংলাদেশ গড়বে।”
নারীদের উদ্দেশে তিনি বলেন, “মা-বোনদের সচেতনতা ও অংশগ্রহণ ছাড়া জাতির অগ্রগতি অসম্ভব। তারেক রহমানের নেতৃত্বে নারী নিরাপত্তা, মর্যাদা ও অধিকার নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।”

এ সময় উপস্থিত ছিলেন থানা, উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের অসংখ্য নেতৃবৃন্দ।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট