1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ কর্তৃক ৬৩ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর। - নব দিগন্ত ২৪
শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০১:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রাজধানীর শাহজাহানপুর থানা পুলিশ কর্তৃক ৬৩ টি মোবাইল ফোন উদ্ধারপূর্বক প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া ৬৩ টি মোবাইল ফোনসেট উদ্ধার করে প্রকৃত মালিকদের নিকট বুঝিয়ে দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের শাহজাহানপুর থানা পুলিশ।

শাহজাহানপুর থানা সূত্রে জানা যায়, বিভিন্ন কারণে মোবাইল ফোন হারিয়ে যাওয়ার ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে শাহজাহানপুর থানা পুলিশ তথ্য-প্রযুক্তির সহায়তায় গত ১ জুন ২০২৫ খ্রি. হতে ৩০ জুন ২০২৫ খ্রি. পর্যন্ত ৬৩টি মোবাইল ফোনসেট দেশের বিভিন্ন স্থান থেকে উদ্ধার করে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে হারানো মোবাইল ফোনগুলো উদ্ধারে মতিঝিল ডিভিশনের উপ-পুলিশ কমিশনার জনাব মোঃ শাহরিয়ার আলী বিপিএম ও শাহজাহানপুর থানার একদল চৌকষ কর্মকর্তা সক্রিয় ভূমিকা পালন করেন।

আজ বৃহস্পতিবার (১০ জুলাই ২০২৫ খ্রি.) শাহজাহানপুর থানা প্রাঙ্গণে মতিঝিল বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ ফয়েজ ইকবালের উপস্থিতিতে উদ্ধারকৃত ৬৩টি মোবাইল ফোন প্রকৃত মালিকদের নিকট হস্তান্তর করা হয়।

হারিয়ে যাওয়া মোবাইল ফোনসেটগুলো ফিরে পেয়ে আনন্দিত মোবাইল ফোনের প্রকৃত মালিকরা পুলিশের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট