1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ শুরু - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী ওয়ারী বিভাগে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ শুরু

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: সোমবার, ২৩ জুন, ২০২৫
  • ১৩১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ওয়ারী বিভাগে শুরু হয়েছে নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫। এই উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নিরাপদ ও সুরক্ষিত সমাজ গঠনের জন্য নাগরিকদের তথ্যের একটি নির্ভরযোগ্য এবং আধুনিক ডাটাবেস তৈরি করা।

ডিএমপির ওয়ারী বিভাগ সূত্রে জানা গেছে, ‘লুকিয়ে থাকার দিন শেষ, মাদক, সন্ত্রাস ও জঙ্গিমুক্ত বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ ২১ জুন থেকে ২৭ জুন পর্যন্ত এই বিশেষ সপ্তাহ পালিত হচ্ছে। এই সময়ে নতুন বাড়িওয়ালা এবং ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করা হবে। এছাড়াও, যারা পূর্বে তথ্য প্রদান করেছেন কিন্তু পরবর্তীতে বাসা পরিবর্তন করেছেন, তাদের তথ্য হালনাগাদ করা হবে।

এই উদ্যোগের অংশ হিসেবে নাগরিকদের পরিবারের সদস্য, যেমন স্ত্রী, সন্তান, গৃহকর্মী এবং ড্রাইভারদের তথ্যও সংগ্রহ করা হবে। এই তথ্য সংগ্রহের মাধ্যমে একটি নির্ভুল, নির্ভরযোগ্য এবং পরিপূর্ণ ডাটাবেস তৈরি করা হবে, যা আইনশৃঙ্খলা রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

নাগরিক তথ্য সংগ্রহ সপ্তাহ ২০২৫ সফল করতে ওয়ারী বিভাগের পক্ষ থেকে সকল নাগরিককে তথ্য প্রদানে এগিয়ে আসার আহবান জানানো হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট