1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ প্রতারক চক্রের সদস্য আটক করেছে ডিবি পুলিশ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৫৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজধানী কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধারসহ প্রতারক চক্রের সদস্য আটক করেছে ডিবি পুলিশ

মোশাররফ হোসেন মনা
  • প্রকাশিত: শনিবার, ২৪ মে, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ফেসবুকে লোভনীয় বিজ্ঞাপনের মাধ্যমে নকল ওষুধ ও স্বাস্থ্য সাপ্লিমেন্ট বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের এক সক্রিয় সদস্যকে গ্রেফতার ও বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা-মতিঝিল বিভাগের একটি চৌকস দল।

গ্রেফতারকৃত ব্যক্তির নাম মোঃ রাজু মিয়া (২৩)। এ সময় তার হেফাজত হতে ১১৩ প্যাকেট নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ৯৫ প্যাকেট নকল ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ১৫টি প্লাস্টিকের কৌটায় নকল ‘গ্যাসট্রিক ক্লিয়ার’, ২০টি নকল ‘ডায়াকোর্স’ ঔষধ, ২৫টি খালি প্লাস্টিকের কৌটা (‘ডায়াকোর্স’ লেখা), ৪০টি ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ , ৪০টি ‘ডায়াকোর্স’ লেবেল, একটি মোবাইল ফোন ও একটি ডিজিটাল স্কেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (২২ মে ২০২৫ খ্রি.) বিকেল আনুমানিক ৫:০০ ঘটিকায় কাফরুল থানাধীন পূর্ব শেওড়াপাড়ার একটি বাসায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি-মতিঝিল বিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, একটি অসাধু চক্র দীর্ঘদিন ধরে কাফরুল থানা এলাকায় ফেসবুক পেইজে লোভনীয় বিজ্ঞাপন দিয়ে বিদেশি ব্র্যান্ডের নামে নকল ‘অর্গানিক মাখা পাউডার’, ‘ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট’, ‘গ্যাসট্রিক ক্লিয়ার’ এবং ডায়াবেটিস রোগীদের জন্য ‘ডায়াকোর্স’ নামে নকল ঔষধ তৈরি ও বিক্রি করে আসছে। এই তথ্যের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে পূর্ব শেওড়াপাড়ার আলহামদুলিল্লাহ হাউজে অভিযান চালিয়ে রাজু মিয়াকে তার ভাড়া বাসা থেকে গ্রেফতার করা হয়। অভিযানে বিপুল পরিমাণ নকল পণ্য উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য চার লক্ষ ১০ হাজার টাকা।

ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। এই চক্রের সঙ্গে জড়িত অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেফতারে গোয়েন্দা অভিযান অব্যাহত রয়েছে। জনস্বাস্থ্য রক্ষায় এ ধরনের প্রতারণামূলক কার্যক্রম বন্ধে ডিএমপির গোয়েন্দা বিভাগের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট