1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রাজধানী ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫
  • ৭৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
ঢাকা, ২৩ জুলাই ২০২৫ খ্রি.
রাজধানীর কোতোয়ালি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ এক পেশাদার ছিনতাইকারীকে গ্রেফতার করেছে ডিএমপির কোতোয়ালি থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম- ১। মোঃ রবিন হোসেন (২২)।

মঙ্গলবার (২২ জুলাই ২০২৫খ্রি.) বিকেলে আনুমানিক ০৫.১০ ঘটিকায় কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।

কোতোয়ালি থানা সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে কোতোয়ালি থানার একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পায় কতিপয় দুষ্কৃতকারী কোতোয়ালি থানাধীন স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের সামনে দেশীয় অস্ত্রসহ ছিনতাই করার উদ্দেশে অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে উক্ত টিম সেখানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় মোঃ রবিন হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে ছিনতাইকাজে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত রবিন পেশাদার ছিনতাইকারী। সে দীর্ঘদিন যাবৎ কোতোয়ালিসহ ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ছিনতাই করতো মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

গ্রেফতারকৃতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট