1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজধানী মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার। - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

রাজধানী মোহাম্মদপুরে সিটিটিসির অভিযানে চিহ্নিত ছিনতাইকারী ও মাদক কারবারি গ্রেফতার।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১ জুন, ২০২৫
  • ১৩৪ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকায় অভিযান পরিচালনা করে চিহ্নিত কিশোর গ্যাং, ছিনতাইকারী ও মাদক কারবারি জনি-রবিন গ্রুপের দুইজনকে গ্রেফতার করেছে ডিএমপির কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট। গ্রেফতারকৃতরা হলো- মোঃ নাসির খান জনি (২৫) ও মোঃ রিপন মিয়া (২৪)।

শনিবার (৩১ মে ২০২৫ খ্রি.) মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে সিটিটিসি’র স্পেশাল অ্যাকশন গ্রুপের একটি টিম।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাজধানীতে বিশেষ অভিযান পরিচালনাকালে সিটিটিসি’র একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মোহাম্মদপুরের জহুরি মহল্লা, বাবর রোড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ নাসির খান জনি এবং মোঃ রিপন মিয়া কে গ্রেফতার করে। তারা ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য। একই সঙ্গে তারা কিশোর গ্যাং পরিচালনা এবং ইয়াবা ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গেও জড়িত।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত মোঃ নাসির খান জনি (২৫) মোহাম্মদপুর ও আদাবর থানার একাধিক মামলার এজাহার ও চার্জশীটভুক্ত আসামি। গ্রেফতারকৃতদের মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট