1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি প্রভাবশালীর ছেলের বিরুদ্ধে অভিযোগ, পরিবার নিরাপত্তাহীনতায় - নব দিগন্ত ২৪
রবিবার, ২৯ মার্চ ২০২৬, ১০:৪৭ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া আদমদীঘিতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল শিশুর বগুড়ায় নিজের শ্যালো মেশিন সেচ ঘরের পাশ থেকে কৃষকের লাশ উদ্ধার বগুড়ার সাবেক এমপি শরিফুল ইসলাম জিন্নাহ গ্রেপ্তার বগুড়ায় এক ব্যক্তিকে কুপিয়ে জখম বাড়ির উঠানের গাছের মগডালে ঝুলছিলো মাইক্রো চালক আরিফের মরদেহ রাজৈরের কবিরাজপুরে দুই পক্ষের ভয়াবহ সংঘর্ষে আহত ৩ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস” উপলক্ষে স্বাধীনতা ও বিজয় স্মৃতিস্তম্ভে গোপালগঞ্জ জেলা পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন পুলিশ সুপার মহোদয়ের ট্রাফিক অফিস, যশোরের বার্ষিক পরিদর্শন যশোর সুপারের কার্যালয়ে এএসআই (নিরস্ত্র) হতে এসআই (নিরস্ত্র) পদে পদোন্নতি প্রাপ্ত হওয়ায় র‌্যাংক ব্যাজ পরিধান ডিমলায় নব নির্বাচিত সংসদ সদস্যর ঈদ পূর্ণমিলনী সভা অনুষ্ঠিত

রাজনৈতিক বিরোধে যুবককে মারধর, হাসপাতালে ভর্তি প্রভাবশালীর ছেলের বিরুদ্ধে অভিযোগ, পরিবার নিরাপত্তাহীনতায়

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৬ আগস্ট, ২০২৫
  • ৫৩ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর, ২৩ নভেম্বর ২০২৩:
মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি গ্রামে রাজনৈতিক বিরোধকে কেন্দ্র করে আসিফ তালুকদার (২০) নামে এক যুবককে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। গুরুতর আহত অবস্থায় তাকে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহত আসিফ তালুকদার শ্রীনদি গ্রামের ইকবাল তালুকদারের ছেলে। পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে এক প্রভাবশালী রাজনৈতিক নেতার ছেলের সঙ্গে কথাকাটাকাটির জেরে আসিফের ওপর অতর্কিত হামলা চালানো হয়। হামলাকারীরা লাঠি, ঘুষি ও লাথি দিয়ে তাকে পিটিয়ে গুরুতর আহত করে।

ঘটনার পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা জানান, আসিফের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং তিনি শারীরিকভাবে দুর্বল অবস্থায় আছেন।

আসিফের পরিবারের অভিযোগ, স্থানীয় প্রভাবশালীর ছেলে সঙ্গে কথা-কাটাকাটির জেরেই এই হামলা সংঘটিত হয়েছে। হামলাকারীরা এখনো প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসনের পক্ষ থেকে কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ তাদের।

আসিফ বর্তমানে আতঙ্কিত হয়ে পলাতক অবস্থায় রয়েছেন। তিনি অভিযোগ করেন, হামলার পর তার পরিবারের ওপর চাপ সৃষ্টি করা হচ্ছে মামলা না করার জন্য। ফলে পরিবারের সদস্যরাও নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ বিষয়ে স্থানীয় প্রশাসনের কোনো বক্তব্য পাওয়া যায়নি। তবে ভুক্তভোগী পরিবার দ্রুত দোষীদের গ্রেপ্তার ও সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট