1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাজৈরে ইশিবপুর ব্যাংক থেকে নারীসহ তিন প্রতারক আটক। - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

রাজৈরে ইশিবপুর ব্যাংক থেকে নারীসহ তিন প্রতারক আটক।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ২৩ জুলাই, ২০২৫
  • ১০৫ বার পড়া হয়েছে

মাহামুদুল হাসান
রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

মাদারীপুরের রাজৈর উপজেলার ইশিবপুর ইসলামী এজেন্ট ব্যাংক থেকে লক্ষাধিক টাকা প্রতারণা করে নিয়ে যাওয়ার সময় নারীসহ ৩ প্রতারককে আটক করেছে পুলিশ। আজ বুধবার (২৩ জুলাই) দুপুরে ইশিবপুর বাজারের এজেন্ট ব্যাংক থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন মাদারীপুর সদর উপজেলার শিড়খাড়া ইউনিয়নের ঘুনসি গ্রামের মৃত রাঙ্গা ব্যাপারীর ছেলে বিল্লাল বেপারী (৪০), শেরপুর সদর উপজেলার মুন্সীর চর মরাকান্দি গ্রামের দুলাল শেখের ছেলে তারেক শেখ (২৮) ও মাদারীপুর জেলার শিবচর উপজেলার শেখপুর গ্রামের মৃত মজিদ মাতুব্বরের মেয়ে পারভিন বেগম (২৭)।

পুলিশ ও ব্যাংক সূত্র জানায়, উপজেলার ইশিবপুর ইসলামী এজেন্ট ব্যাংক থেকে ১ লাখ টাকার একটি ভুয়া টোকেন তৈরি করে ব্যাংক কর্তৃপক্ষের চোখ ফাঁকি দিয়ে টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ার চেষ্টা করে প্রতারক চক্র।

পরে যাচাই করে দেখা যায় এই টোকেনটি ভুয়া। এ সময় উপস্থিত জনতা প্রতারকদের উত্তমমধ্যম দিয়ে পুলিশে সোপর্দ করে।
এজেন্ট ব্যাংকের পরিচালনাকারী মুন্না বলেন, ‘এই চক্রটি আমাদের ব্যাংক এক লাখ টাকা প্রতারণা করে নিয়ে য়াওয়ার চেষ্টা করে। আমরা বিষয়টি বুঝতে পেরে তাদের আটক করে পুলিশে সোপর্দ করেছি।
রাজৈর থানার ওসি মো. মাসুদ খান বলেন, ‘তিনজন প্রতারককে আটক করা হয়েছে। এর আগেও আমরা বেশ কয়েকটি চক্রকে আটক করেছি। এ ব্যাপারে আমরা তৎপর রয়েছি।’

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট