1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি - নব দিগন্ত ২৪
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়ায় সার কারখানায় দুর্ধর্ষ ডাকাতি, লুট সাড়ে ৪ লাখ টাকার মালামাল সলঙ্গায় তারিকুল হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন ডিমলায় সংবাদ প্রকাশের পর দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের কারণ দর্শানোর নোটিশ কেক কাটা ও আলোচনা সভার মধ্যদিয়ে সান্তাহারে দৈনিক করতোয়ার সুবর্ণজয়ন্তী উদযাপণ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ বগুড়া আদমদীঘিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৩ রাজৈরে এসএসসি পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা। রাজৈর উপজেলা বাজিতপুর ইউনিয়নের সেলিম সরদারের বিরুদ্ধে মিথ্যা মানবপাচার এর অভিযোগ দিয়ে প্রবাসী পরিবার কে হেনস্থা। মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু

রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৯৩ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় শীতকালীন সহায়তা বিতরণকে কেন্দ্র করে উপজেলা ত্রাণ কর্মকর্তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। অসদাচরণ ও দায়িত্বে অবহেলার প্রতিবাদে অসহায় ও ছিন্নমূল আদিবাসী নারীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলা পরিষদের মূল ফটকের সামনে আয়োজিত এ মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, শীতবস্ত্র হিসেবে বরাদ্দ পাওয়া কম্বল নিতে গেলে তারা চরম দুর্ব্যবহারের শিকার হন। অভিযোগে বলা হয়, সংশ্লিষ্ট কর্মকর্তা নূর নবী তখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন এবং সহায়তা প্রত্যাশী নারীদের সঙ্গে অশোভন ও অবমাননাকর ভাষায় কথা বলেন। এ সময় অনেক নারী কোনো কম্বল না পেয়েই অফিস ত্যাগ করতে বাধ্য হন।

মানববন্ধনে অংশ নেওয়া নারীরা বলেন, প্রচণ্ড শীতে সরকারি সহায়তাই যখন তাদের একমাত্র ভরসা, তখন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার এমন আচরণ তাদের মর্যাদাকে চরমভাবে ক্ষুণ্ন করেছে। তারা এ ঘটনায় গভীর ক্ষোভ ও হতাশা প্রকাশ করেন।

বক্তারা আরও বলেন, একজন সরকারি কর্মকর্তার কাছ থেকে মানবিক আচরণ প্রত্যাশিত হলেও এখানে তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে। তাই অবিলম্বে অভিযুক্ত কর্মকর্তাকে অপসারণ, নিরপেক্ষ তদন্ত এবং দোষ প্রমাণিত হলে কঠোর শাস্তির দাবি জানান তারা।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা উপজেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে ভবিষ্যতে আরও বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট