1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য - নব দিগন্ত ২৪
বুধবার, ২০ মে ২০২৬, ০১:০৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা আদমদীঘিতে বিশেষ অভিযানে ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার, উদ্ধার ভাংপাতা শার্শার বেলতলা বাজারে অপরিপক্ক হিমসাগরের ছড়াছড়ি : কেমিক্যাল ছিটিয়ে পাকানো হচ্ছে আম যশোর বেনাপোলে ১০০ বোতল ফেন্সিডিল মামলায় চিহ্নিত মাদক কারবারি মামনী খাতুনের যাবজ্জীবন উল্লাপাড়ায় ধান-চাল সংগ্রহের উদ্বোধন রানীশংকৈলে রাষ্ট্রীয় মর্যাদায় বীরাঙ্গনা শ্রী টেপরী রানীর শেষকৃত্য সম্পন্ন যশোর শার্শা উপজেলার গোগা সীমান্তে বিজিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপ সহ ১ যুবক আটক

রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: মঙ্গলবার, ১৯ মে, ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি
হাসিনুজ্জামান মিন্টু

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় নিখোঁজ হওয়ার একদিন পর ভুট্টাক্ষেত থেকে লামিয়া আক্তার (৪) নামে এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার ধর্মগড় ইউনিয়নের ভরনিয়া আনসারডাঙ্গী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত লামিয়া আক্তার ওই গ্রামের বাসিন্দা মো. শফিকুল ইসলাম শফির কন্যা।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার দুপুরের পর থেকে লামিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ করেও তার কোনো সন্ধান পাননি।

পরদিন সকালে স্থানীয় কয়েকজন গ্রামবাসী একটি ভুট্টাক্ষেতের মধ্যে শিশুটির নিথর দেহ পড়ে থাকতে দেখে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে রাণীশংকৈল থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

ঘটনার পর এলাকাবাসী সন্দেহের ভিত্তিতে একজনকে আটক করে রাখে। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত আটক ব্যক্তির নাম-পরিচয় জানা যায়নি।

মর্মান্তিক এ ঘটনায় পুরো এলাকায় শোক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার রহস্য উদঘাটন এবং মৃত্যুর প্রকৃত কারণ নির্ণয়ে তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট