1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা  - নব দিগন্ত ২৪
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রামগড়ে দুই কোচিং সেন্টারকে ভ্রাম্যমান আদালতে  জরিমানা 

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪৮ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

সারা দেশব্যাপী চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা চলাকালীন কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। সেই নির্দেশনা অমান্য করে খাগড়াছড়ির রামগড়ে কোচিং সেন্টার খোলা রাখায় কোচিং সেন্টারের দুই পরিচালককে পৃথক দুই মামলায় ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (২০ এপ্রিল) সকালে রামগড় পৌরসভার মাষ্টারপাড়া এলাকায় কোচিং সেন্টারে অভিযান চালিয়ে এই জরিমানা করেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ইসমত জাহান তুহিন।

এ বিষয়ে তিনি বলেন, এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে সবধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারী নির্দেশনা রয়েছে। নির্দেশনা অমান্য করে কোচিং সেন্টার খোলা রাখায় ‘স্থানীয় সরকার (পৌরসভা) আইন, ২০০৯’ অনুযায়ী পৃথক দুই মামলায় ২৫ হাজর টাকা করে দুই জনকে  ৫০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করে আদায় করা হয়। 

এছাড়া কোচিং সেন্টার সমূহ বন্ধ করে দেয়া হয় এবং পরীক্ষা চলাকালীন সময়ে খোলা না রাখার জন্য সতর্ক করা হয়।

উল্লেখ্য, চলমান এসএসসি ও সমমানের পরীক্ষা শুষ্ঠু, নকল মুক্ত ও ইতিবাচক পরিবেশে সম্পন্নের লক্ষ্যে গত ১০ এপ্রিল থেকে ১৩ মে ৩৪ দিন পর্যন্ত কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট