1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬, ০৭:৪৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
মাদারীপুর সদর উপজেলা শিরখাড়া ইউনিয়নে ছেলের হাতে মায়ের মৃ/ত্যু বাংলাদেশ বিক্রয় পেশাজীবী এসোসিয়েশন এর রাজৈর উপজেলা শাখা আংশিক কমিটি গঠন। রানীশংকৈলে ‘সোনার মূর্তি’ দেখিয়ে প্রতারণা, ডিবির অভিযানে ভাই-বোন আটক সলঙ্গায় মেধার জয়গান : বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও অভিভাবকদের উচ্ছাস পেকুয়ার মগনামায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করলেন প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত উল্লাপাড়ায় নবাগত ওসি’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় মাদারীপুরে যাত্রা শুরু করলো শিক্ষা পরামর্শ ও আইইএলটিএস প্রশিক্ষণ কেন্দ্র ‘এডু অ্যাসিস্টস’ ডিমলায় আল মদিনা মডেল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত স্ত্রী-সন্তান হারিয়ে বাবার বুকফাটা আর্তনাদ

রামগড়ে দেশীয় অস্ত্র এলজি ও কার্তুজ উদ্ধার

মবিনুল ইসলাম
  • প্রকাশিত: রবিবার, ২০ এপ্রিল, ২০২৫
  • ১৪২ বার পড়া হয়েছে

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধিঃ

খাগড়াছড়ির রামগড়ে বিশেষ অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি অস্ত্র এলজি ও এক রাউন্ড কার্তুজ উদ্ধার ক‌রেছে পুলিশ।

রবিবার (২০এ‌প্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে ১নং রামগড় ইউনিয়ন যৌথখামার এলাকা থেকে মা‌লিক বিহীন অবস্থায় পড়ে থাকা একটি দেশীয় অস্ত্র ও কার্তুজ উদ্ধার করে রামগড় থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, গ্রেফতারী পরোয়ানা তামিল, মাদক ও অস্ত্র উদ্ধারের বিশেষ অভিযান পরিচালনা কালে রামগড় টু জালিয়াপাড়া সড়ক সংলগ্ন যৌথখামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশ পথের দক্ষিণ পাশের ঝোপের মধ্যে মা‌লিক বিহীন পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি ও এক  রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মঈন উদ্দিন জানান, বিশেষ অভিযান পরিচালনা করে মালিক বিহীন অবস্থায় পড়ে থাকা অস্ত্রটি উদ্ধার করে জব্দ করা হয়। জব্দকৃত আলামত জিডি মুলে থানা হেফাজতে র‌য়ে‌ছে। বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা গ্রহণ করাই হইবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট