1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রামগড় উপজেলা মৎস্যজীবী দলের উঠান বৈঠক ও ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত - নব দিগন্ত ২৪
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রামগড় উপজেলা মৎস্যজীবী দলের উঠান বৈঠক ও ধানের শীষের পক্ষে নির্বাচনী আলোচনা অনুষ্ঠিত

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫
  • ১২৩ বার পড়া হয়েছে

 

মোঃ মুবিনুল ইসলাম, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী, খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও সাবেক পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সফল চেয়ারম্যান জননেতা জনাব ওয়াদুদ ভূঁইয়া মহোদয় এর পক্ষে রামগড় উপজেলা মৎস্যজীবী দলের নির্বাচনী আলোচনা সভা ও উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তি, মুরব্বি, যুবসমাজ ও নারী প্রতিনিধিদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। আলোচনা সভায় রামগড় উপজেলা মৎস্য জীবী দলের সভাপতি মোঃ ইসমাইল হোসেন বলেন, ওয়াদুদ ভূঁইয়া শুধু একজন রাজনীতিক নন, তিনি পাহাড়ি-বাঙালি সকল মানুষের অভিভাবক। তাঁর উন্নয়নমূলক কর্মকাণ্ড ও জনসেবামূলক ভূমিকা স্মরণ করে জনগণ আবারও ধানের শীষকে বিজয়ী করবে।

উঠান বৈঠকে ভোটারদের মাঝে ধানের শীষের পক্ষে প্রচারণা জোরদারের আহ্বান জানানো হয় এবং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবার সহযোগিতা কামনা করা হয়।

এসময় রামগড় উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের মৎস্যজীবী দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে খালেদা জিয়ার রোগ মুক্তির
জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট