1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রিমান্ডে অসুস্থ ছাত্রলীগ কর্মীর কারাগারে মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

রিমান্ডে অসুস্থ ছাত্রলীগ কর্মীর কারাগারে মৃত্যু, নির্যাতনের অভিযোগ পরিবারের

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ২১ আগস্ট, ২০২৫
  • ১২৮ বার পড়া হয়েছে

উপ শিরোনাম, “আমার ছেলে কোনো অপরাধী ছিল না। ঈদের আগে সুস্থ ছেলেটাকে ওরা ধরে নিয়ে গেল, আর আজ তার লাশ ফেরত দিল।

নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে শরীফ আহমেদ (সবুজ) নামে এক ছাত্রলীগ কর্মীর মৃত্যু হয়েছে। গত ১৭ আগস্ট কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় তার মৃত্যু হয়। নিহত শরীফ ঢাকা জেলার সাভার উপজেলার সবুজবাগ এলাকার তাইজুল ইসলামের ছেলে।

শরীফের পরিবারের অভিযোগ, বিনা মামলায় গ্রেপ্তারের পর পুলিশি রিমান্ডে নির্যাতনে অসুস্থ হয়ে পড়েন শরীফ এবং তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়নি, যার ফলে তার মৃত্যু হয়েছে।

স্থানীয় এক সাংবাদিক শরীফের পরিবারের বরাত দিয়ে জানান, গত ঈদুল ফিতরের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শরীফকে কোনো মামলা ছাড়াই তার নিজ বাড়ি থেকে তুলে নিয়ে যায়। এরপর তাকে কয়েক দফায় রিমান্ডে নেওয়া হয়। পরিবারের অভিযোগ, রিমান্ডে থাকাকালীন সময়ে শরীফ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

এরপর তার পরিবার তাকে উন্নত চিকিৎসা দেওয়ার জন্য বারবার আবেদন করলেও কারা কর্তৃপক্ষ বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাতে সাড়া দেয়নি বলে অভিযোগ করা হয়। এমনকি তার মুক্তির জন্যও চেষ্টা করা হয়েছিল, কিন্তু জামিন মেলেনি।

অবশেষে, গত ১৭ আগস্ট কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এই ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিবাদের ঝড় উঠেছে। শরীফের সহকর্মী ও সমর্থকরা এই মৃত্যুকে “রাষ্ট্রীয় হত্যাকাণ্ড” বলে আখ্যায়িত করে এর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন। তারা বলছেন, শরীফের রক্ত বৃথা যেতে দেওয়া হবে না এবং এই হত্যার বিচার বাংলার মাটিতেই নিশ্চিত করা হবে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট