1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
রূপসায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনেই সাংবাদিক রাকিবকে মারপিট ও লুটপাট। - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১:০০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

রূপসায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনেই সাংবাদিক রাকিবকে মারপিট ও লুটপাট।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ১৭৭ বার পড়া হয়েছে

জিল্লুর রহমান ষ্টাফ রিপোর্টার খুলনাঃ খুলনার রূপসা বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় মব সৃষ্টি করে স্ত্রী ও শিশু সন্তানদের সামনে এশিয়ান টিভির সাংবাদিক মোঃ রাকিব কে এলোপাথাড়ি ভাবে মারপিট ও লুটপাটের ঘটনা ঘটেছে গতকাল শনিবার ০২ আগস্ট সন্ধ্যায় এ ঘটনাটি ঘটেছে।

মব সৃষ্টিকারীদের পরিচয় সঠিকভাবে জানা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে একাধিক ভিডিওতে তাদের ছবি রয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সন্ধ্যায় ঘটনাস্থলে নিজের গাড়িতে স্ত্রী ও শিশু সন্তানদের নিয়ে যাওয়ার সময় ১৫ থেকে ২০ জনের একদল যুবক সাংবাদিক রাকিবের পথ আটকায়। এরপর তাকে গাড়ি থেকে নামিয়ে পাশে নিয়ে মব সৃষ্টি করেন। কয়েকটি অভিযোগ তুলে তাকে মারপিট শুরু করে ওই গ্রুপ টি এক পর্যায়ে তার সাথে থাকা মোবাইল টাকাসহ মানিব্যাগ ছিনিয়ে নেয় মব কারীরা।

এ ঘটনায় সাংবাদিক রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন. আমাকে পরিকল্পিতভাবে মারপিট করা হয়েছে। এমনভাবে মব সৃষ্টি করা হয়েছে যে ঘটনাস্থলে তারা যেভাবে বলছিলো আমি সেভাবেই করতে বাধ্য হই। স্থানীয় থানায় এ ঘটনার বিষয়ে মিটামিটি মিমাংসা হয়েছে বলেও জনান তিনি।

এ বিষয়ে খুলনা সাংবাদিক ক্লাবের সভাপতি মাইটিভির খুলনা ব্যুরো প্রধান শিশির রঞ্জন মল্লিকসহ আরো অনেক সাংবাদিকরা বলেন, এ ধরেনর মব কালচার বন্ধে প্রশাসনকে আরও কঠোর হতে হবে।

একজন ব্যক্তির যদি কোনো ভুল বা অপরাধ করে থাকে তার জন্য দেশে প্রচলিত আইন আদালত রয়েছে। মব সৃষ্টি করে সমাজে আতঙ্ক ছড়ানো এক ধরনের ক্রিমিনাল এক্টিভিটি, যেটা বন্ধ হওয়া জরুরি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট