1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী ও ফেনসিভিল ব্যবসায়ী মহিলা সহ আটক-৩ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১১:১৭ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শার্শা থানা পুলিশের পৃথক অভিযানে গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামী ও ফেনসিভিল ব্যবসায়ী মহিলা সহ আটক-৩

মোশারফ হোসেন মনা
  • প্রকাশিত: রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ২১০ বার পড়া হয়েছে

মনা,যশোর শার্শা প্রতিনিধিঃ
যশোরের শার্শায় পৃথক অভিযান চালিয়ে ফেনসিডিল সহ মাহাফুজা খাতুন(৫০)সাবিনা আমিন মৌ(৩৭) নামে দু মাদক ব্যবসায়ী ও শাহ আলী মোল্যা নামে একজন গ্রেফতারী পরেয়ানাভুক্ত আসামীকে আটক করেছে পুলিশ।

শনিবার রাত থেকে রোববার দুপুর পর্যন্ত পৃথক তিনটি অভিযান চালিয়ে তাদেরকে আটক করে শার্শা থানা পুলিশ।

আটক মাহাফুজা বেনাপোল পোর্ট থানার কাগমারী গ্রামের জুলফিকার আলী জুলুর স্ত্রী,সাবিনা আমিন মৌ মুন্সিগঞ্জ সদরের ধলগা গ্রামের আমিন উদ্দীনের স্ত্রী ও শাহ আলী শার্শা উপজেলার দক্ষিণ বুরুজবাগান গ্রামের মৃত আক্কাস আলী মোল্যার ছেলে।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে শনিবার রাত ৯ টার দিকে এসআই হযরত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার লাউতাড়া টু গয়ড়া গামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে ১০ বোতল ফেনসিডিল সহ মাহাফুজাকে আটক করে।

পরে,রোববার সকাল ১১ টার দিকে শার্শা টু জামতলা রোডস্থ বেনেখড়ি গ্রামে পাকা রাস্তার উপর থেকে সাবিনা আমিন মৌকে ২০ বোতল ফেনসিডিল সহ আটক করে।

এদিকে একই দিন সকালে এএসআই মোজাফফর ফোর্স নিয়ে দক্ষিণ বুরুজবাগান গ্রামে অভিযান চালিয়ে জিআর পরোয়ানা ভুক্ত আসামী শাহ আলীকে আটক করে।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রবিউল ইসলাম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, আসামীদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট