1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। - নব দিগন্ত ২৪
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩৬ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ ৬ জনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
শাহবাগ থানার মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান ও ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী পাঁচজনসহ মোট ৬ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ(ডিবি)।

গ্রেফতারকৃতরা হলো- ১। ঢাকা মহানগর উত্তরের ছাত্রলীগ সাবেক সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান (৩৪) ২। লক্ষ্মীপুর জেলা রামগঞ্জ থানার যুবলীগের সাবেক সভাপতি মোহাম্মদ আনোয়ার হোসেন (৪৬) ৩। হাতিরঝিল থানা মহিলা আওয়ামী লীগের সভাপতি আলমারা চৌধুরী রিতা (৫৪) ৪। মহানগর উত্তর ছাত্রলীগের উপ-আপ্যায়ন বিষয়ক সম্পাদক মোঃ মাকবুল হোসেন (৩৭) ৫। কলাবাগান থানা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মোঃ মাসুদ করিম (৬৩) ৬। সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান(৭১)।

ডিবি সূত্রে জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) রাত আনুমানিক ১১:৩০ ঘটিকায় ডিবি-লালবাগের লালবাগ জোনাল রাজধানীর মিরপুর থানার বেনারসি পল্লী এলাকায় অভিযান পরিচালনা করে মেহেদী হাসানকে গ্রেফতার করে। অন্যদিকে একই দিন রাত আনুমানিক ১০:৩০ ঘটিকায় শাহবাগ থানার এনেস্কো টাওয়ার এলাকায় অভিযান পরিচালনা করে আনোয়ার হোসেনকে, রাত আনুমানিক ১০:০০ ঘটিকায় মালিবাগ এলাকা থেকে আলমারা চৌধুরী রিতাকে ও ধারাবাহিক অভিযানে মাকবুল হোসেনকে গ্রেফতার করে ডিবি-ওয়ারী বিভাগ।

ডিবি সূত্রে আরও জানা যায়, রবিবার (৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল আনুমানিক ০৩:০০ ঘটিকায় রাজধানীর কাফরুল এলাকায় অভিযান পরিচালনা করে মাসুদ করিমকে গ্রেফতার করে ডিবি-মিরপুর বিভাগের একটি টিম । রবিবার দিবাগত রাত (৮ সেপ্টেম্বর ২০২৫) আনুমানিক ০২:৩০ ঘটিকায় ইস্কাটন এলাকা থেকে আবু আলম মোহাম্মদ শহীদ খানকে গ্রেফতার করে ডিবি-রমনা বিভাগের একটি টিম।

গ্রেফতারকৃত সকলের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগে বিভিন্ন থানায় মামলা রয়েছে। তারা সংঘবদ্ধ হয়ে আইনশৃঙ্খলা বিনষ্টের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করাসহ রাজধানীর বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করার মাধ্যমে জনমনে আতঙ্ক সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত ছিল।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট