1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি বাজারে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ - নব দিগন্ত ২৪
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি বাজারে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫
  • ১২৯ বার পড়া হয়েছে

মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি:

মাদারীপুর-২ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে শিরখাড়া ইউনিয়নের শ্রীনদি বাজারে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিরখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

বিক্ষোভ মিছিলটি শ্রীনদি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাজার চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

সমাবেশে বক্তারা বলেন, মাদারীপুর-২ আসনে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতীক হেলেন জেরিন খানকে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিতে হবে। তার নেতৃত্বে দল পুনরায় সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

সমাবেশে উপস্থিত ছিলেন, শিরখাড়া ইউনিয়ন বিএনপির যুবদল সভাপতি প্রার্থী মেহেদী হাসান সান, শিরখাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, যুবদলের সাধারণ সম্পাদক প্রার্থী ফারুক বেপারী, ছাত্রদলের সভাপতি প্রার্থী নাজমুল শেখ, ছাত্রদলের সাধারণ সম্পাদক রাজিব মাতুব্বর, এবং ইউনিয়ন বিএনপির নেতা বাবু ফরাজিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে নেতাকর্মীরা হেলেন জেরিন খানের পক্ষে স্লোগান দিয়ে পুরো বাজার প্রাঙ্গণ মুখরিত করে তোলেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট