1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শিরখাড়া ইউনিয়নে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ - নব দিগন্ত ২৪
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০২:৩৯ পূর্বাহ্ন
সর্বশেষ :
চলনবিলের শাপলা বিক্রিতেই ভাগ্য বদল আব্দুল আলিমের রাজৈরে খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত। বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার

শিরখাড়া ইউনিয়নে হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ ও গণসমাবেশ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২৭৭ বার পড়া হয়েছে


মোঃ নাজমুল শেখ, মাদারীপুর জেলা প্রতিনিধি।

মাদারীপুর-২ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী হেলেন জেরিন খানের মনোনয়ন দাবিতে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ নভেম্বর) বিকেলে শিরখাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শ্রীনদি বাজারে এ কর্মসূচি পালিত হয়।

বিকেলে শ্রীনদি বাজারের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি বাজার চত্বরে এসে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তারা বলেন, হেলেন জেরিন খান মাদারীপুর-২ আসনের জনগণের আশা ও আস্থার প্রতীক। তার নেতৃত্বে বিএনপি সংগঠিত হয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে নতুন গতি আনবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি প্রার্থী মেহেদী হাসান সান, স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক সোহেল মাতুব্বর, ছাত্র দলের সভাপতি প্রার্থী নাজমুল শেখ, ছাত্র দলের সাধারণ সম্পাদক প্রার্থী রাজিব মাতুব্বর, ইউনিয়ন বিএনপি নেতা ফারুক বেপারী, বাবু বেপারী, ইয়াসিন খালাসী, মজিবুর খান, ওয়াজেদ সহ বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

এছাড়া ইশিবপুর ইউনিয়ন বিএনপি নেতা নুর ইসলাম শরিফ, মতিউর রহমান, রাজৈর উপজেলা বিএনপি নেতা মো. হিরু শেখ, বিএনপি নেতা সালমান হাওলাদার, সাগরসহ বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মীরাও সমাবেশে যোগ দেন।

সমাবেশে আরও উপস্থিত ছিলেন শিরখাড়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপি নেতা আজম খান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট