1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
শেরেবাংলা নগরে সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই: চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ - নব দিগন্ত ২৪
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

শেরেবাংলা নগরে সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাই: চক্রের মূলহোতাসহ ৪ জনকে আটক করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: শুক্রবার, ২২ আগস্ট, ২০২৫
  • ১০৭ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
রাজধানীর শেরেবাংলা নগর এলাকায় সিএনজি স্টার্ট বন্ধ করে ছিনতাইয়ের ঘটনায় জড়িত একটি সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ চারজনকে গ্রেফতার করেছে ডিএমপির ডিবি-তেজগাঁও বিভাগ। গ্রেফতারকৃতরা হলো-১। মো. জাকির হোসেন ২। মো. নজরুল ইসলাম (৪৭) ৩। মো. মিজানুর রহমান (৪৫) ও ৪। মো. হাফিজুল ইসলাম ওরফে হাবু (৪৫)।

গত (১৬ আগস্ট ২০২৫) রাত ৭:৩০ ঘটিকায় শেরেবাংলা নগর থানায় দায়ের করা একটি অভিযোগের প্রেক্ষিতে এই অভিযান পরিচালিত হয়। অভিযোগে বলা হয়, রাজশাহী থেকে ঢাকার টেকনিক্যাল বাসস্ট্যান্ডে আগত একজন যাত্রী সিএনজিতে গন্তব্যের উদ্দেশে রওনা হন। জাতীয় রাজস্ব বোর্ড ভবনের সামনে পৌঁছানোর পর সিএনজি চালক সিএনজি বন্ধ করে দিয়ে গাড়ি নষ্টের কথা বলে সময়ক্ষেপণ করেন। এ সময় পূর্ব থেকে ওঁতপেতে থাকা তিনজন ছিনতাইকারী সিএনজি চালকের সহযোগিতায় যাত্রীর গলায় ছুরি ধরে ভয়ভীতি প্রদর্শন করে নগদ টাকা, দুটি মোবাইল ফোন এবং বিকাশ অ্যাকাউন্ট থেকে টাকা ছিনতাই করে। ছিনতাইকারীরা অতিরিক্ত টাকার জন্য যাত্রীকে মারধর ও চাপ প্রয়োগ করলে তিনি পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে আরো টাকা এনে দিতে বাধ্য হন। পরে ছিনতাইকারীরা তাকে আগারগাঁও এলাকায় ফাঁকা জায়গায় নামিয়ে দিয়ে পালিয়ে যায়।

এরুপ অভিযোগের ভিত্তিতে ডিবি-তেজগাঁও ছায়া তদন্ত শুরু করে। তদন্তে জানা যায়, এই ছিনতাইয়ের সঙ্গে একটি সংঘবদ্ধ চক্র জড়িত, যারা দীর্ঘদিন ধরে এ ধরনের অপরাধ করে আসছে। শেরেবাংলা নগর থানায় এই চক্রের বিরুদ্ধে তিনটি মামলা রুজু হয়েছে। ডিবি পুলিশ সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ছিনতাইয়ে ব্যবহৃত সিএনজি এবং চালককে শনাক্ত করে।

বৃহস্পতিবার (২১ আগস্ট ) ভোর আনুমানিক ৪:০০ ঘটিকায় গাবতলী টেকনিক্যাল বাসস্ট্যান্ড থেকে সিএনজি চালক মো. জাকির হোসেনকে গাড়িসহ গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, ছিনতাই চক্রের অপর সদস্যরা আগারগাঁও পুরাতন বাণিজ্য মেলা এলাকায় ছিনতাইয়ের জন্য অপেক্ষা করছে। ডিবির একটি দল যাত্রীবেশে সিএনজিতে উঠে আগারগাঁওয়ের উদ্দেশে রওনা দেয়। সেখানে পৌঁছে চালক গাড়ির স্টার্ট বন্ধ করলে ছিনতাই চক্রের বাকি তিন সদস্য দেশীয় অস্ত্র নিয়ে সিএনজির কাছে আসে। ডিবি দল তৎক্ষণাৎ অভিযান চালিয়ে মো. নজরুল ইসলাম ও মো. মিজানুর রহমানকে অস্ত্রসহ গ্রেফতার করলেও অপর আসামি মো. হাফিজুল ইসলাম কৌশলে পালিয়ে যায়। পরে আশুলিয়ায় অভিযান চালিয়ে ছিনতাই চক্রের অপর সদস্য মো. হাফিজুল ইসলামকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত থেকে তিনটি ছুরি, দুটি ছিনতাইকৃত মোবাইল ফোন এবং একটি সিএনজি উদ্ধারপূর্বক জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা ঢাকার বিভিন্ন স্থানে একাধিক ছিনতাইয়ে জড়িত থাকার কথা স্বীকার করেছে।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধ আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট