1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের। - নব দিগন্ত ২৪
রবিবার, ২১ জুন ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

সড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের।

হাসিনুজ্জামান মিন্টু
  • প্রকাশিত: শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫
  • ১৩৯ বার পড়া হয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধিঃ হাসিনুজ্জামান মিন্টুঃ
অবৈধ ক্রাফট ইন্সট্রাকটরদের প্রমোশন কোটা বাতিলসহ ছয় দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ কর্মসূচি পালন করছেন ঠাকুরগাঁওয়ে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এসময় সড়কেই যোহরের নামাজ আদায় করেন অনেকে শিক্ষার্থী।

বুধবার (১৬ এপ্রিল) সকাল ১১টা থেকে শহরের দূরামারি এলাকায় ছয় দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের ব্লকেড কর্মসূচী পালন করেন। এ সময় তারা ঠাকুরগাঁও -বালিয়াডাঙ্গী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

তখন ঠাকুরগাঁও-বালিয়াডাঙ্গী রুটে চলাচল করা বাস-ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশা আটকা পড়ে। এ ঘটনায় শহরে ব্যাপক যানজট সৃষ্টি হয়। দুপুর ১টায় সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা এসেও পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারনি।

ঠাকুরগাঁও পলিটেকনিক শিক্ষার্থীরা বলেন, তাদের প্রতিষ্ঠানসহ দেশের সব জেলার পলিটেকনিক ইনস্টিটিউটে কর্মরত জুনিয়র ইনস্ট্রাক্টর পদে ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদোন্নতি দিয়ে সম্প্রতি হাইকোর্ট রায় দিয়েছেন তা বাতিল করতে হবে। এ রায়ের বিরুদ্ধে আপিল করা হয়েছে। ক্রাফট ইনস্ট্রাক্টরদের ২০২১ সালে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছিল। এ নিয়োগ বাতিলের দাবিতে ছয় দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে আমরা এর আগে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছি। মানববন্ধন কর্মসূচি পালন করেছি, কিন্তু কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। তাই বাধ্য হয়ে আমরা আবারও আন্দোলনে নেমেছি।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট