1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সলঙ্গায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ - নব দিগন্ত ২৪
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:৩৫ পূর্বাহ্ন
সর্বশেষ :
সান্তাহারে বিএনপি নেতাকে ছুরিকাঘাত ঘটনায় মামলা দায়ের গোয়েন্দা শাখা (ডিবি), যশোরে অভিযানে টিচার্স ট্রেনিং কলেজের সামনে থেকে ১০০ পিচ ইয়াবা সহ আটক -১ ইতালি যাওয়ার পথে নিখোঁজ মাদারীপুরের আকাশ চৌকিদার, ৫০ লাখ টাকা দিয়েও হদিস মিলেনি। উল্লাপাড়ায় ভ্রাম্যমান আদালতে মম এন্টারপ্রাইজ এ জরিমানা বিয়ের প্রলোভনে ডেকে নিয়ে রাতভর নির্যাতন! আদমদীঘিতে তরুণীর অভিযোগে মামলা!! আদমদীঘিতে মাদকের বিরুদ্ধে অভিযান: টাপেন্টাডল ও গাঁজাসহ ৩ কারবারি গ্রেপ্তার, জেল-জরিমানা!! সলঙ্গায় অটোরিক্সা চালক নাঈম হত্যার বিচারের দাবীতে মানববন্ধন ইতালি প্রবাসী বাড়িতে ভয়াবহ ডাকাতি, ১৫ ভরি স্বর্নালংকার, নগদ সারে চার লাখ টাকা ও স্মার্ট ফোন লুট। সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি আহমেদ আবু জাফর- সম্পাদক আলী আজগর ইমন।

সলঙ্গায় অসহায়দের মাঝে ঈদ উপহার বিতরণ

এম এ সালাম
  • প্রকাশিত: শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১২৫ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধি : মানব সেবামুলক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপের পক্ষ হতে পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে সুবিধাবঞ্চিত,অসহায়,গরীব ও হতদরিদ্রদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আর্ত মানবতার সেবায় নিয়োজিত একটি সামাজিক ও মানবিক সংগঠন “প্রিয় সলঙ্গার গল্প” প্রতি বছরের ন্যায় এবারেও প্রায় একশ’ হতদরিদ্র,অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের হাতে ঈদ উপহার তুলে দেন।ঈদ সামগ্রী পেয়ে খুশি তারা।ঈদ সামগ্রীর মধ্যে ছিল পেঁয়াজ,আলু,লবণ,পোলার চাউল,ডাল,গুড়ো দুধ,লাচ্ছা,তেল,চিনি ও সাবান।
এ উপলক্ষ্যে আজ শনিবার (২৯ মার্চ) সকাল ১০ টায় সলঙ্গা ফাজিল মাদ্রাসা হল রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।স্বাগত বক্তব্য রাখেন,সংগঠনের চীফ এডমিন শাহ আলম।এস.এম ফারুক হায়দারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সহকারী এটর্নি জেনারেল আসাদ উদ্দিন।অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন,শিবগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা, সলঙ্গার কৃতি সন্তান সাকোয়াত হোসেন, সলঙ্গা ফাজিল ডিগ্রী মাত্রাসার অধ্যক্ষ মাও: কে.এম আব্দুল মজিদ,দাদপুর জি.আর ডিগ্রী কলেজের সহকারি অধ্যাপক ও উপদেষ্টা আব্দুল মান্নান,উপদেষ্টা আবদুস ছালাম মাস্টার সহ অনেকে। সংগঠনের সভাপতি কে.এম আমিনুল ইসলাম হেলাল তার বক্তব্যে বলেন,”প্রিয় সলঙ্গার গল্প” গ্রুপটি একটি সামাজিক ও মানবিক সংগঠন।সমাজে পিছিয়ে পড়া অসহায় মানুষের কল্যাণে কাজ করায় এই সংগঠনের কার্যক্রম ইতিমধ্যেই ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।সংগঠনের কর্ণধার শাহ আলম ও তার অন্যান্য সহযোগীদের অক্লান্ত শ্রমের বিনিময়ে দানশীলদের সহায়তায় মানব কল্যাণে সংগঠনটি ক্রমেই এগিয়ে যাচ্ছে ।যারা এই সংগঠনের সাথে জড়িত থেকে বিভিন্ন ভাবে সাহায্য সহযোগীতা করেছেন তিনি তাদেরকে ধন্যবাদ জানান।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট