1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে বগুড়ায় বিক্ষোভ - নব দিগন্ত ২৪
শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৫২ অপরাহ্ন
সর্বশেষ :
মাদারীপুরে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা বগুড়ায় দৈনিক ভোরের ডাক ৩৫ বর্ষপূর্তির বর্ণাঢ্য উৎসব রাজধানী বাউনিয়াবাদ অসতর্কভাবে বিল্ডিং এর নির্মাণ কাজ করার সময় বিদ্যুৎপৃষ্ট হয়ে শ্রমিকের মৃত্যু আদমদীঘিতে ট্রাকচাপায় এনজিও কর্মকর্তার মৃত্যু!! আদমদীঘিতে খাল পুনঃখননের উদ্বোধন! এমপি মহিত তালুকদারের হাত ধরে শুরু হলো সবুজায়ন ও জলাবদ্ধতা নিরসনের উদ্যোগ! উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে উল্লাপাড়ায় ঘরে ঢুকে ঘুমন্ত বৃদ্ধকে কুপিয়ে হত্যা স্ত্রী হাসপাতালে যশোর শার্শায় পুলিশের অভিযানে ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারি আটক বগুড়া সান্তাহারে এমপি আব্দুল মহিত তালুকদারকে সংবর্ধনা ডিবি যশোর কর্তৃক আলমগীর হত্যা ঘটনায় যশোরের ত্রাস, চিহ্নিত সন্ত্রাসী ভাইপো রাকিব গ্রেফতার

সাংবাদিক তুহিন হত্যার বিচার দাবীতে বগুড়ায় বিক্ষোভ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: রবিবার, ১০ আগস্ট, ২০২৫
  • ৮৫ বার পড়া হয়েছে

আতিকুর রহমান, স্টাফ রিপোর্টার: গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যাকারীদের দ্রুত বিচারের দাবীতে সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে বগুড়া প্রেসক্লাব থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এরপর শহরের প্রাণকেন্দ্র সাতমাথায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদের সঞ্চালনায় মানবন্ধনে বক্তারা সাংবাদিক তুহিনের হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে বিচারের দাবী জানান। সেই সাথে আদালতে পুলিশ হেফাজতে আসামীদের ধুমপান এবং ধৃষ্টতাপূর্ন আচরনে পুলিশ প্রশাসনের সংশ্লিষ্টদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন সাংবাদিক নেতারা। মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) নির্বাহী সদস্য মির্জা সেলিম রেজা, বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু, সাধারণ সম্পাদক কালাম আজাদ, দৈনিক সাতমাথা’র সম্পাদক ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য অধ্যক্ষ শাহাবুদ্দিন, সিনিয়র সাংবাদিক মতিউল ইসলাম সাদী, ইনকিলাবের উত্তরাঞ্চল প্রধান মহসিন আলী রাজু, বগুড়া প্রেসক্লাবের সাবেক সদস্য সচিব সবুর শাহ লোটাস, বিএনপি নেতা মাহবুবুর রহমান হারেজ, নয়াদিগন্তের বগুড়া অফিস প্রধান আবুল কালাম আজাদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাবেক সাধারণ সম্পাদক মমিনুর রশিদ সাইন, সাবেক সাধারণ সম্পাদক এফ শাহজাহান, বগুড়া প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি রাহাত রিটু, দৈনিক উত্তরকোণের ভারপ্রাপ্ত সম্পাদক সাহেদুজ্জামান সিরাজ বিজয়, জাতীয় সাংবাদিক সংস্থার যুগ্ম-সাধারন সম্পাদক আবু মুসা, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহিম, সাপ্তাহিক দিনক্ষনের সম্পাদক প্রবাল খন্দকার, যুগ্ম-সাধারন সম্পাদক কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, দৈনিক প্রত্যাশা প্রতিদিনের ব্যবস্থাপনা সম্পাদক ইকবাল হোসেন, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র প্রতিক ওমর প্রমূখ। এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন বগুড়া প্রেসক্লাবের সাবেক আহ্বায়ক ওয়াসিকুর রহমান বেচান, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক শামীম আহম্মেদ, বগুড়া স্পোর্টস রিপোর্টার্স এসোসিয়েশনের সভাপতি মোস্তফা মোঘল, সাধারন সম্পাদক এইচ আলিম, বগুড়া টেলিভিশন রিপোর্টার্স এসোসিয়েশনের সাধারন সম্পাদক মেহেরুল সুজন, বগুড়া প্রেসক্লাবের যুগ্ম-সাধারন সম্পাদক তোফাজ্জল হোসেন, পাঠাগার সম্পাদক জেড এ মিলন, নির্বাহী সদস্য গোলজার হোসেন মিটু, বগুড়া টেলিভিশন ক্যামেরাপার্সন এসোসিয়েশনের সভাপতি হাকিম রুমন, বগুড়া মাল্টিমিডিয়া রিপোর্টার্স ইউনিটির সভাপতি মাজেদুর রহমানসহ প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়ন বগুড়ার সকল নেতৃবৃন্দ।।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট