1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে প্রায় ০১ কেজি ক্রিষ্টাল মেথ আইস ও ২০ বোতল ভারতীয় মদসহ চার কোটি পঞ্চান্ন লক্ষাধিক টাকার মালামাল জব্দ - নব দিগন্ত ২৪
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ :
রাজৈরে সাংবাদিকের মাতৃবিয়োগে দোয়া মাহফিল ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড

সাতক্ষীরা ও কলারোয়া সীমান্তে মাদক বিরোধী অভিযানে প্রায় ০১ কেজি ক্রিষ্টাল মেথ আইস ও ২০ বোতল ভারতীয় মদসহ চার কোটি পঞ্চান্ন লক্ষাধিক টাকার মালামাল জব্দ

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১ ডিসেম্বর, ২০২৫
  • ১৬৭ বার পড়া হয়েছে

 

মনা যশোর জেলা প্রতিনিধিঃ
০১ ডিসেম্বর ২০২৫ তারিখ সাতক্ষীরা ব্যাটালিয়ন (৩৩ বিজিবি) এর অধীনস্থ হিলজদী কাকডাঙ্গা, মাদরা, তলুইগাছা বিওপি ও ব্যাটালিয়ন সদর এর দায়িত্বপূর্ণ এলাকায় মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে ০.৮৯৫ কেজি ক্রিষ্টাল মেথ আইস ও ২০ বোতল ভারতীয় মদসহ চার কোটি পঞ্চান্ন লক্ষাধিক টাকার ঔষধ ও শাড়ি আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হিজলদী বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৪/৩ এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে শিশুতলা আমবাগান নামক স্থান হতে ৩০,০০০/- টাকা মূল্যের ২০ বোতল ভারতীয় মদ আটক করে। কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ৫ ও ৬ আরবি হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন গেড়াখালী ও কেরাগাছি নামক স্থান হতে ৪,৪৭,০০০/-টাকা মূল্যের ভারতীয় শাড়ি ও ঔষধ আটক করে। মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০৮ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন দক্ষিণ চান্দা নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-১৩/৩ এস এর ০২ আরবি হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীর থানাধীন কেরাগাছি বাশবাগান নামক স্থান হতে ১,৪০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল মেইন পিলার-৪/২ এস হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৭০,০০০/-টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। এছাড়াও, ব্যাটালিয়ন সদরের বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩ এস হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দক্ষিণ তলুইগাছা বেড়িবাঁধ সংলগ্ন এলাকায় নামক স্থান হতে ৪,৪৭,৫০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ক্রিষ্টাল মেথ আইস আটক করে।

সর্বমোট=৪,৫৫,০৭,০০০/- (চার কোটি পঞ্চান্ন লক্ষ সাত হাজার টাকা) মূল্যের চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারণে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে।

বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

দেশের রাজস্ব ফাঁকি রোধ করে স্থানীয় শিল্প বিকাশে বিজিবি’র এরূপ দেশপ্রেমিক ও জনস্বার্থে পরিচালিত অভিযানে উপস্থিত স্থানীয় জনগন সাধুবাদ জ্ঞাপন করে এ ধরণের অভিযান অব্যাহত রাখার জন্য অনুরোধ করেন।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট