1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সান্তাহারে টিকিট কেটে ভিরের কারনে ট্রেনে উঠতে না পেরে যেতে পারছে যাত্রীরা - নব দিগন্ত ২৪
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সান্তাহারে টিকিট কেটে ভিরের কারনে ট্রেনে উঠতে না পেরে যেতে পারছে যাত্রীরা

আতিকুর রহমান
  • প্রকাশিত: সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৫১ বার পড়া হয়েছে

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার : আসছে ঈদ অপেক্ষা ছুটির। সেই ছুটির পর পরিবারের সাথে ঈদ করতে এবং ঈদের আনন্দ ভাগাভাগির জন্য কর্মস্থল থেকে জীবনের ঝুকি নিয়ে বাড়ি ফিরে লাখো মানুষ। পরিবারের সাথে ঈদ শেষে কর্মস্থলে ফিরার পালা শুরু হয়েছে। জীবনের ঝুঁকি নিয়ে কেউবা ট্রেনে কেউবা বাসে আবার কেউবা অতিরিক্ত মালবোঝাই ট্রাকের উপরে চড়ে যেজার স্থানে যাচ্ছে। এ অবস্থা শুরু হয়েছে শুক্রবার থেকে। ঈদের ছুটি শেষ ফিরতেই হবে কর্মস্থলে। কিন্তু ট্রেন-বাস সহ কোনও যানবাহনের টিকিট মিলছে না। এতে বিরম্বনায় পরতে হচ্ছে যাত্রী সাধারণকে। আবার ট্রেনের টিকিট কেটেও ভিড়ের কারণে ট্রেনে উঠতে না পেরে যেতে পারছে না অনেক যাত্রী। এমন ঘটনা ঘটেছে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে। বৃহস্পতিবার থেকে ঢাকাগামী সকল ট্রেনের ভিতরে এবং ছাদের উপরে উপচে পড়া ভিড়ের কারনে জীবনের ঝুঁকি নিয়েই গন্তব্যে যাচ্ছে হাজারো মানুষ। বেশি ভিরের কারনে অনেক টিকিট কেটে ও ট্রেনে উঠতে না পেরে যেতে পারছেনা। তবে সান্তাহার রেলওয়ে জংশন স্টেশনে কর্তব্যরত কর্মকর্তা মদুদ আহমদ জানান, টিকিট কেটে যদি ভিড়ের কারনে কোন যাত্রী ট্রেনে উঠতে না পেরে যেতে না পারলে পরের ট্রেনে যেতে কোন বাধা নেই। নওগাঁর মহাদেবপুর উপজেলার খলিলুর রহমান বলেন সান্তাহার রেলওয়ে জংশন স্টেশন একটি বৃহৎ স্টেশন। এখানে প্রতিদিন হাজার হাজার যাত্রী উঠানামা করে। ঈদের সময় কয়েক গুণ যাত্রী বেড়ে যায়। এক সময় এই শান্তার জংশন স্টেশন থেকে ঢাকা গামী ঈদ স্পেশাল ট্রেন দেওয়া হতো কিন্তু এখন সে ট্রেনটি বন্ধ করে দেয়া হয়েছে। বগুড়ার আদমদিঘীর সোহেল রানা বলেন সান্তাহার জংশন স্টেশন উত্তরবঙ্গের মধ্যস্থানে অবস্থিত। এ স্টেশন থেকে ঢাকা এবং খুলনার মধ্যে ট্রেন চালু করা হলে এই স্টেশনের যাত্রী সাধারণকে আর বিরম্বনায় পারতে হবে না। #

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট