1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা

আতিকুর রহমান
  • প্রকাশিত: রবিবার, ১৩ এপ্রিল, ২০২৫
  • ১১৮ বার পড়া হয়েছে

 

আতিকুর রহমান,, স্টাফ রিপোর্টার: বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশনের নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভা ও মধ্যাহ্ন ভোজ অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে সান্তাহার পৌর শহরের বশিপুর শখের পল্লী বিনোদন কেন্দ্রে সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশন কমিটির আয়োজনে পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। সান্তাহার পৌর রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশন কমিটির নব-নির্বাচিত সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত নব-নির্বাচিত কমিটির পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও শখের পল্লীর স্বত্বাধিকারী ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ-পরিচালক (অবঃ) ডা: মোস্তাফিজার রহমান, সান্তাহার ক্লিনিকের পরিচালক ডাঃ আল মেহেনাজ মামুন শিশির, ডা: মাহফুজুল রহমান আপেল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশন সাংগঠনিক সম্পাদক পল্লী চিকিৎসক তানভীর হাসান সম্রাট, পল্লী চিকিৎসক এস এম শফিউদ্দিন, পল্লী চিকিৎসক মোফাজ্জল হোসেন, সদ্য বিদায়ী সভাপতি পল্লী চিকিৎসক আমজাদ হোসেন,পল্লী চিকিৎসক মাজেদুর ইসলাম, পল্লী চিকিৎসক আব্দুল মজিদ প্রমুখ। পরিচিতি সভায় রুরাল মেডিক্যাল এ্যাসোসিয়েশনের যে সদস্য মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। পরে মধ্যাহ্ন ভোজ করে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট