1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সুন্দরবনে হরিণ শিকার, কয়রায় ৩২ কেজি মাংস ফেলে পালালো চোরা শিকারিরা - নব দিগন্ত ২৪
শনিবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৬, ০১:১৯ অপরাহ্ন
সর্বশেষ :
আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। আশুলিয়ায় লা শ পো ড়া নো র মামলায় আসামি কনস্টেবল মুকুলের মৃত্যুদণ্ড। রায় পূর্ণবিবেচনার দাবীতে মাদারীপুরে এলাকাবাসীর মানববন্ধন। মাদারীপুরে সাবেক উপজেলা ছাত্রদল নেতার ফাঁসির রায় বাতিলের দাবিতে মানববন্ধন মাদারীপুরে কে এই বিএনপি নেতা বাবলু শেখ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট- ২০২৬ উপলক্ষ্যে সেনাবাহিনী প্রধান কর্তৃক ঢাকা মহানগরে সেনা ক্যাম্প পরিদর্শন ও মতবিনিময় সভা ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে খুলনা জেলার তেরখাদা উপজেলার প্রিজাইডিং অফিসারদের অংশগ্রহণে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত যশোর বেনাপোল পুটখালী ইউনিয়নের বারপোতা মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জামায়াতে ইসলামীর বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত ময়মনসিংহ জেলার গফরগাঁও এ সেনাবাহিনীর যৌথ অভিযানে বিদেশী অস্ত্র সহআটক- ৩ সাতক্ষীরা সীমান্তে মাদক বিরোধী বিশেষ অভিযানে বিপুল পরিমান ভারতীয় মাদকদ্রব্য জব্দ করেছে বিজিবি বর্ডার গার্ড রাণীশংকৈলে ত্রাণ কর্মকর্তার আচরণে ক্ষুব্ধ আদিবাসী নারীরা, প্রশাসনের হস্তক্ষেপ দাবি

সুন্দরবনে হরিণ শিকার, কয়রায় ৩২ কেজি মাংস ফেলে পালালো চোরা শিকারিরা

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: বুধবার, ৩০ জুলাই, ২০২৫
  • ৫৮ বার পড়া হয়েছে

ষ্টাফ রিপোর্টার খুলনাঃ খুলনার কয়রায় সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করা হরিণের ৩২ কেজি মাংস উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড ও বন বিভাগের বনরক্ষীরা। বুধবার (৩০ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার পাতাখালী এলাকায় যৌথ অভিযান চালিয়ে এসব মাংস উদ্ধার করা হয়। তবে অভিযান শুরুর আগেই মাংসভর্তি বস্তা ফেলে পালিয়ে যায় চোরা শিকারিরা।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বলেন, ‘সুন্দরবন থেকে হরিণ শিকার করে লোকালয়ে এনে বিক্রির চেষ্টা চলছে—এমন তথ্য পেয়ে অভিযান চালানো হয়। অভিযানে বস্তাভর্তি ৩২ কেজি হরিণের মাংস উদ্ধার করা হয়। তবে অভিযানে কাউকে আটক করা সম্ভব হয়নি।’

তিনি আরও বলেন, ‘চোরা শিকারিদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনের জীববৈচিত্র্য রক্ষা ও বন্য প্রাণী পাচার রোধে কোস্ট গার্ড সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।’

বজবজা টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. লুৎফর রহমান জানান, উদ্ধার হওয়া মাংস আদালতের নির্দেশে পুঁতে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

স্থানীয়দের অভিযোগ, বারবার অভিযান হলেও শিকারি চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে। সুন্দরবন রক্ষায় আরও কড়া নজরদারি ও নিয়মিত অভিযান চান তারা।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নব দিগন্ত ২৪ Nobo Digonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট