1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন - নব দিগন্ত ২৪
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৯ অপরাহ্ন
সর্বশেষ :
বগুড়া সান্তাহারে গাছের ডালে ঝুলন্ত অবস্থায় এক যুবকের মরদেহ উদ্ধার, হত্যার অভিযোগ উল্লাপাড়ায় শ্রীকৃষ্ণের জন্মদিন উদযাপন উপলক্ষে র‍্যালী ও আলোচনা সভা কালো বাজারে বিক্রির উদ্দেশ্যে দুটি গুদামে ১৬৭৫ বস্তা সার জব্দ, গুদাম সিলগালা ও ব্যবসায়ীর জেল জরিমানা আদমদীঘিতে শ্রীকৃষ্ণের জন্মাষ্ঠমী উৎসব পালিত রানীশংকৈলে তেরনই নদীতে দুই শিশুর মৃত্যু বগুড়া আদমদীঘিতে দুই মাদক কারবারী গ্রেফতার : ভ্রাম্যমাণ আদালতে সাজা প্রদান ডিমলার তিস্তায় অবৈধ পাথর উত্তোলনে এক অভিযানে ধ্বংস ১৬ নৌকা-৪ শ্যালো মেশিন চলন্ত ট্রেনে নারী যাত্রীকে জোরপূর্বক ধর্ষন ক্যান্টিন বয় গ্রেফতার সান্তাহার পৌর বিএনপির উদ্যোগে ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ঠাকুরগাঁওয়ে ডিবির অভিযানে অনলাইন জুয়ার ২০ অ্যাপসহ কথিত ‘ক্যাসিনো সম্রাট’ গ্রেপ্তার

সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ এর আনুষ্ঠানিক উদ্বোধন

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫
  • ১৪৩ বার পড়া হয়েছে

মনা নিজস্ব প্রতিনিধিঃ
সংবাদ বিজ্ঞপ্তি
ঢাকা, ১২ অক্টোবর ২০২৫ (রবিবার): আজ ১২ অক্টোবর ২০২৫ তারিখ হতে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের তত্ত্বাবধানে এবং ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের সার্বিক ব্যবস্থাপনায় ঢাকা সেনানিবাসস্থ বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে সেনা, নৌ ও বিমান বাহিনীর অংশগ্রহণে আন্তঃবাহিনী এ্যাথলেটিক্স প্রতিযোগিতা-২০২৫ শুরু হয়। এবারের প্রতিযোগিতায় তিনটি দলের মোট ১৫৬ জন প্রতিযোগী ২২টি ইভেন্টে স্বর্ণ, রৌপ্য ও তাম্র পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। উক্ত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ খায়ের উল আফসার, জিইউপি, এনডিসি, পিএসসি, জিডি (পি), এয়ার অধিনায়ক, বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি এ কে খন্দকার, ঢাকা সেনানিবাস উপস্থিত ছিলেন।

এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য- তিন বাহিনীর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সহযোগিতা ও ক্রীড়া মনোভাব বৃদ্ধি করা এবং জাতীয় পর্যায়ে এ্যাথলেটিক্স প্রতিযোগীদের অংশগ্রহণ ও দক্ষতা বৃদ্ধিতে অবদান রাখা। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সেনা ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের চেয়ারম্যান, ১৪ স্বতন্ত্র ইঞ্জিনিয়ার ব্রিগেডের কমান্ডার, তিন বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিভিন্ন ক্রীড়াবিদ ও গণমাধ্যম ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আগামী ১৬ অক্টোবর ২০২৫ তারিখ সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে উক্ত প্রতিযোগিতার আনুষ্ঠানিক সমাপ্তির পরিকল্পনা রয়েছে।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট