1. fakiraual842@gmail.com : নব দিগন্ত ২৪ : নব দিগন্ত ২৪
  2. rmriyad150@gmail.com : fokir :
  3. nobodigonto24.khag.dist.repse@gmail.com : Md. Mobinul Islam : Md. Mobinul Islam
সৈয়দপুরে নারী উদ্যোক্তা সিফাত এনাম এর উদ্যোগে মতবিনিময় এবং শতাধিক দক্ষ নারী উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে। - নব দিগন্ত ২৪
সোমবার, ১৫ জুন ২০২৬, ০২:১৩ অপরাহ্ন
সর্বশেষ :
ডিমলায় পুকুরের পানিতে গোসল করতে নেমে একই পরিবারের দুই শিশুর মৃত্যু নওগাঁ জেলা পুলিশের গত মধ্যরাতে বড় ধরনের মাদকবিরোধী অভিযান : বিপুল পরিমাণ মাদকদ্রব্য ৯০ কেজি গাজা (যার আনুমানিক মূল্য ৪০ লক্ষ টাকা), সহ দুইজন বড় মাদক ব্যবসায়ী গ্রেফতার সলঙ্গায় জমে উঠেছে কোরবানীর গরু- ছাগলের হাট জাতীয় শিক্ষা সপ্তাহ/২৬ এ সাফল্যের স্বীকৃতি পেলেন সলঙ্গার সন্তান রহিম নিজ অর্থায়নে অতিরিক্ত চাল বিতরণসহ মগনামা ইউনিয়নে ১০০৪ পরিবারের মাঝে ভিজিএফ চাল বিতরণ বগুড়া ‎শেরপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে গণপিটুনিতে এক যুবকের মৃত্যু ডিমলায় ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর ঈদ উপহার চাল বিতর অনিয়মে জিরো টলারেন্সের ঘোষণা রাণীশংকৈলে ভুট্টাক্ষেত থেকে ৪ বছরের শিশুর মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য বেনাপোল বড়আঁচড়ায় ফেনসিডিলের মামলায় মাদক ব্যবসায়ী হৃদয়ের ১০ বছর কারাদণ্ড আদমদীঘি উপজেলায় ঝুঁকিপূর্ণ ৩ ভবনে চলে দাপ্তরিক কাজ, নেই প্রধান ৬ কর্মকর্তা

সৈয়দপুরে নারী উদ্যোক্তা সিফাত এনাম এর উদ্যোগে মতবিনিময় এবং শতাধিক দক্ষ নারী উদ্যোক্তাদের নিয়ে মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

সদস্য, নবদিগন্ত 24
  • প্রকাশিত: মঙ্গলবার, ৩ জুন, ২০২৫
  • ১০২ বার পড়া হয়েছে

নীলফামারী প্রতিনিধি,

নীলফামারীর সৈয়দপুরে বিভিন্ন ক্যাটাগরীর শতাধিক দক্ষ নারী উদ্যোক্তাদের মত বিনিময় ও অংশগ্রহণে ‘নারী উদ্যোক্তা মিলনমেলা’ অনুষ্ঠিত হয়।
নারী উদ্যোক্তা সিফাত এনামের উদ্যোগে সোমবার (২ জুন) বিকেলে শহরের বিমানবন্দর সড়কের ফুড পার্কে ওই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে নারীদের মধ্যে অনলাইন বিজনেস, বিউটিশিয়ান, কেক ম্যাকার, টেলারিং, মেহেদী ডিজাইনার, কাপড় ডিজাইনার, কনটেন্ট ক্রিয়েটরসহ নারীদের বিভিন্ন পর্যায়ের শতাধিক উদ্যোক্তা এতে অংশগ্রহণ করেন।

নারীদের নিজ পায়ে দাড়াতে, নিজ উদ্যোগে স্বাবলম্বী হতে, অর্থনৈতিক মুক্তি, টেকসই উন্নয়ন, মানবসম্পদ ও আত্মকর্মসংস্থানে উৎসাহ সৃষ্টির লক্ষ্যে এ মতবিনিময় ও উদ্যোক্তা মিলনমেলার আয়োজন বলে জানান নারী উদ্যোক্তা সিফাত এনাম।

অনুষ্ঠানে একে একে নিজ নিজ সাফল্যের গল্প শোনান নারী উদ্যোক্তা সাইয়েদা তামান্না, কোহিনুর লিপি, শিউলী বেগম, আহমেদা ইয়াসমিন ইলা, নাজনীন চৈতী, সামিয়া, লুবনা, রোশনী, শিরিন শিতল, ফাতেমা আক্তার ফাইমা, নুসরাত জাহান, মাদিহা জান্নাত, শাম্মী, রুনা রহমান, মুনতাহা জান্নাত, নাজমুন নাহার, শেলী, কাণিজ ফাতেমা, জান্নাতি, আঁখি, সাজিয়া আফরিন, রাজিয়া খাতুন সহ আরও অনেকে।

অংশ নেওয়া নারী উদ্যোক্তা ও বিউটিশিয়ান চৈতী বলেন, বর্তমান সময়ে নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করে এবং বিভিন্ন অর্থনৈতিক ও সামাজিক বাধা পেরিয়ে নারীরা আজ সমাজে মর্যাদার স্থানে প্রতিষ্ঠিত হতে সর্বদা সচেষ্ট। নারীরা স্বাবলম্বী এবং আত্মনির্ভরশীল হতে পারছে এখন। বাংলাদেশের অগ্রযাত্রায় নারীদের অবদান অনস্বীকার্য। শিক্ষানগরী ও ব্যবসায়ীক শহর সৈয়দপুরেও বর্তমান সময়ে অনেক নারী আজ তাদের শিক্ষা, প্রশিক্ষণ ও সৃষ্টিশীল কর্মের সর্বোত্তম প্রয়োগের মাধ্যমে নিজেদের সফল নারী উদ্যোক্তা হিসেবে গড়ে তুলেছেন।
অনুষ্ঠানে সবাই ঘরোয়া আমেজে আনন্দ করেছি। অত্যন্ত উপভোগ্য ও প্রাণবন্ত অনুষ্ঠান হয়েছে, যেখানে সবার সহযোগীতা ছিল। ভবিষ্যতে এমন আয়োজন আরও বড় পরিসরে হোক বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।

নারী মিলনমেলা ও মতবিনিময় সভার উদ্যোক্তা সিফাত এনাম জানান, সারা দেশের ন্যায় সৈয়দপুরেও নারী উদ্যোক্তার হার ক্রমান্বয়ে বাড়ছে। বিশেষ করে ব্যবসায় নারী উদ্যোক্তাদের সম্পৃক্ততায় দেশে অর্থনৈতিক অনেকটাই সচল। এর জন্য নারীর অবদানকে অস্বীকার করার কোনো অবকাশ নেই। পুরুষের পাশাপশি নারী উদ্যোক্তারা আত্মনির্ভরশীল করে গড়ে তুলতেই নিজেদের আয়ের পথ হিসেবে কেউ বেছে নিয়েছেন অনলাইন ব্যবসা,কেউ বিউটিশিয়ান, কেউ সুস্থ কনটেন্ট ক্রিয়েট, কেউ কেক ম্যাকারসহ আরও অনেক কিছু। একটা সময ফেসবুক শুধুই একটা যোগাযোগ মাধ্যম ছিল, যেখানে অনেক পুরোনো বন্ধু খুঁজে পাওযা যেতো। কিন্তু বর্তমান সময়ে ফেসবুক উদ্যোক্তাদের জন্য একটি জনপ্রিয় মাধ্যম হয়ে দাড়িযেছে। এখন ফেসবুকের মাধ্যমে নারী উদ্যোক্তারা পণ্য বেচাবিক্রি করতে পারছেন। আর এরুপ নারীদের উৎসাহ দিতেই আমাদের এই আয়োজন।
এরপর অনুষ্ঠিত আলোচনা সভা শেষে নারী উদ্যোক্তাতের ক্রেস্টা সম্মাননা দিয়ে উৎসাহিত করা হয়।

সংবাদটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

আরো সংবাদ পড়ুন
© নবদিগন্ত২৪ NoboDigonto 24 🖊️
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট